প্রাক উৎসব অফারের আওতায় Hyundai নির্দিষ্ট কিছু গাড়ির মডেলে ৩ বছর পর্যন্ত আনলিমিটেড কিলোমিটারের ওয়ারেন্টি দিচ্ছে। এ ছাড়া চলতি মাসে চিকিৎসক, নির্দিষ্ট কিছু কর্পোরেট সংস্থার কর্মী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতি, শিক্ষক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে।
হুন্ডাইয়ের Elantra মডেলের ডিজেল ভার্সানে গাড়িতে সব মিলিয়ে ৬০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আর এই সেডানের পেট্রল মডেলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে তারা। অন্যদিকে, Aura মডেলের উপরে পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়। এর মধ্যে ৫ হাজার টাকা কর্পোরেট ছাড়।
আরও পড়ুন: পুজোর মুখে সুখবর, চালু হচ্ছে শিয়ালদহ-পুরী স্পেশ্যাল ট্রেন! জানুন সময়, ভাড়া-সহ সব তথ্য…
এদিকে, নিজেদের প্রিমিয়াম হ্যাচব্যাক i20-এ ৬০ হাজার ছাড় দিচ্ছে হুন্ডাই। এর মধ্যে নগদ ছাড় পাওয়া যাবে ৩৫ হাজার টাকা। থম যখন বাজারে এসেছিল, তখন থেকেই ভারতীদের মধ্যে বিশেষ জনপ্রিয়। বিশেষত মধ্যবিত্তদের মধ্যে ‘ফ্যামিলি কার’ হিসেবে জনপ্রিয়তা ছিল ব্যাপক। গত ২০১৮ সালে Santro-কে নতুন রূপে বাজারে হাজির করে Hyundai। অফার চলাকালীন Santro-তে পাওয়া যাবে সর্বোচ্চে ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড়।
এছাড়া Grand i10 মডেলে সর্বোচ্চ ৬০ হাজার টাকা এবং Grand i10 Nios মডেলে সব মিলিয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা করেছে দক্ষইম কোরিয়ার এই নির্মাতা সংস্থাটি।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
