
হোম কোয়ারেন্টাইনে ছত্রধর
ছত্রধর মাহাতর আইনজীবী কৌশিক সিনহা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ায়, স্থানীয় প্রশাসনের পরামর্শে ১৪ দিনের হোম আইসোলেশনে রয়েছেন ছত্রধর মাহাত। সংস্পর্শে আসায় এই মামলার বাকি ৪ অভিযুক্তকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আদালতে হাজিরার জন্য ২ সপ্তাহ সময়
নিয়ম মাফিক ১৪ দিনের হোম আইসোলেশনে ছত্রধর মাহাত। যার জেরে ছত্রধর মাহাতকে হাজিরার জন্য এনআইএ আদালতের তরফে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

ছত্রধরের বিরুদ্ধে ২ মামলা এনআইএ-র হাতে
ছত্রধরের বিরুদ্ধে ২ মামলা এনআইএ-র হাতে। দুটি মামলাই একদশকের বেশি সময়ের পুরনো। এই দুই মামলার মধ্যে রয়েছে, ধরমপুরের সিপিএম নেতা প্রবীর মাহাতকে খুনের ঘটনা। পাশাপাশি দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনা।

ছত্রধর মাহাতকে এনআইএ জেরা
ইতিমধ্যেই এই দুই মামলার সূত্রে ধরে ছত্রধর মাহাত দুইবার এনআইএ জেরা করেছে। ২৫ ও ২৬ অগাস্ট শালবনির কোবরা ক্যাম্পে ছত্রধর মাহাতকে জেরা করেন এনআইএ আধিকারিকরা। গত সপ্তাহের ছত্রধরের আদালতে হাজিরার কথা থাকলেও, কোভিডের উপসর্গ থাকায় তিনি আদালতে হাজিরা দেননি।