অগ্নিমিত্রা পালকে অনুপম হাজরার উপদেশ নিয়ে জল্পনা, Ex BJP MP Anupam Hazra advices Agnimitra Paul on Viswabharati issue

উপাচার্য ও বিজেপি নেত্রীর অভিযোগ

উপাচার্য ও বিজেপি নেত্রীর অভিযোগ

বিশ্বভারতীতে পাঁচিল দেওয়াকে সমর্থন করতে গিয়ে উপাচার্য বলেছিলেন, সেখানে অসামাজিক কাজকর্ম চলে। পাশাপাশি সেখানে সেক্স র‍্যাকেট চলার অভিযোগও করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য। এরপর বিশ্বভারতীতে যাওয়া রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালেরও অভিযোগ ছিল একই।

অনুপম হাজরার দাবি

অনুপম হাজরার দাবি

বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অধুনা বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেছেন, বিশ্বভারতী নিয়ে তিনি কারও জ্ঞান শুনবেন না। কেননা প্রথমে বিশ্বভারতীতে পড়াশোনা এবং পরে অধ্যাপনায় যুক্ত থাকায় অন্য যে কারও থেকে বিশ্বভারতীকে বেশি চেনেন। তিনি জানিয়েছেন, কোনও দিন সেখানে সেক্স র‍্যাকেট তাঁর চোখে পড়েনি।

অগ্নিমিত্রাদিকে দিয়ে বলানো হয়েছে

অগ্নিমিত্রাদিকে দিয়ে বলানো হয়েছে

অনুপম হাজরা আরও বলেছেন, দায়িত্বশীল পদে থেকে বিশ্বভারতী নিয়ে এইধরনের মন্তব্য করা উচিত নয়। তিনি মনে করেন, অগ্নিমিত্রাদি এব্যাপারে কিছুই জানেন না। তাঁকে (অগ্নিমিত্রা) দিয়ে কেউ এসব কথা বলিয়েছে। তিনি আরও বলেন, কিছু না জেনে অন্য জায়গা থেকে শুনে বিশ্বভারতী সম্পর্কে ভুল মন্তব্য না করাই ভাল।

পাল্টা সুর চড়িয়েছেন অগ্নিমিত্রাও

পাল্টা সুর চড়িয়েছেন অগ্নিমিত্রাও

অগ্নিমিত্রা পাল দাবি করেছেন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তিনি ওই অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেছেন, বিশ্বভারতীকে তিনিও কম চেনেন না। তাঁর মা বিশ্বভারতীর ছাত্রী ছিলেন।

 আমলকি খেয়ে সুস্থ হোন

আমলকি খেয়ে সুস্থ হোন

করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল সম্পর্কে অনুপম হাজরার উপদেশ, পারলে আমলকি জল, কিংবা আমলকি সিদ্ধ জল খান। কারণে তাতে প্রচুর পরিমাণে ভিচামিন সি থাকে। যা শরীরে শক্তি জোগায়। অগ্নিমিত্রাদি দ্রুত সুস্থ হয়ে উঠুন। বলেছেন অনুপম হাজরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

DRDO Recruitment 2020: Check Out The Details For 90 Apprentice Posts - DRDO Recruitment: ৯০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন এক ক্লিকে

Tue Sep 29 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা (DRDO)। মোট ৯০ পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। apprenticeshipindia.org-এ গিয়ে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি জারির পর থেকে ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে। DRDO-র রিসার্চ সেন্টার ইমারত (RCI)-এর ড. এপিজে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্সের জন্য […]

You May Like

Breaking News

Recent Posts