মমতা বন্দ্যোপাধ্যায় বলেই চলেছেন, ফের মাইক্রোফোন বিভ্রাট বৈঠকের মাঝে, CM Mamata Banerjee again faces microphone-distraction in administration meeting at Uttarkanya

কথা থামিয়েই দিলেন মুখ্যমন্ত্রী

কথা থামিয়েই দিলেন মুখ্যমন্ত্রী

বৈঠকের মাঝে মমতা বুঝতে পারেন, তিনি কথা বলছেন। কিন্তু শুনতে পাচ্ছেন না সাংবাদিকরা। তখনই কথা থামিয়ে দেন তিনি। বেশ অসন্তুষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তলব পড়ে মাইক্রোফোন সংযোগের দায়িত্বে থাকা ব্যক্তির। তিনি যান্ত্রিক গোলযোগ না সারানো পর্যন্ত বন্ধ থাকে বৈঠক।

মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট, কড়া বার্তা

মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট, কড়া বার্তা

১০ মিনিট পরে ফের শুরু হয় প্রশাসনিক বৈঠক। বারবার একই ঘটনা ঘটে চলায় মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হয়ে জানতে চান, কেন এমন ঘটেছিল। বুধবার তিনি আরও তিন জেলার সঙ্গে বৈঠক করবেন, তখন যাতে এমন সমস্যা না হয়, তা নিশ্চিত কতরতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ইন্সপেক্টর রাজ!

রাজ্যে ইন্সপেক্টর রাজ!

তিনি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মঙ্গলবার তাঁর প্রশাসনকে একহাত নেন। এক প্রশাসনিক কর্তাকে ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ইন্সপেক্টর রাজ বেশি চলছে। জনস্বার্থে কাজ চাই। সেই কাজটাই কম হচ্ছে। এই গাফিলতি আমি মানব না প্রয়োজনে খোলনোলচেটাই আমি বদলে দেব।

মমতা কাজ চান, শুধু কাজ

মমতা কাজ চান, শুধু কাজ

মমতা এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে বুঝি্য়ে দিলেন তিনি কাজ চান, শুধু কাজ। কোনও কাজ ফেলে রাখা যাবে না। কাজই তাঁর শক্তি। কাজই তাঁর উত্থান। সেই কাজই তাঁকে ফের লক্ষ্যে পৌঁছে দেবে, তাঁর দৃঢ় বিশ্বাস এটাই। তাই কোনও অছিলাতেই গাফিলতি তিনি মানবেন না। সব কাজই সমযে করতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus in West Bengal: ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত ৬২! সুস্থও হলেন ২৯৬১ জন - within last 24 hours 3188 people effected by coronavirus in west bengal , dead 62

Tue Sep 29 , 2020
হাইলাইটস মঙ্গলবার মোট সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৮ জন। কলকাতার পরে দ্বিতীয় জেলা হিসেবে উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা গতকালই টপকে গিয়েছিল ৫০ হাজারের গণ্ডি। আশার বিষয় হল রাজ্যের উত্তোরত্তর বাড়তে থাকা সুস্থতার হার। এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও ৩ […]

You May Like

Breaking News

Recent Posts