রাহুল সিনহা বিজেপিকে জবাব দিয়ে একুশের আগে আরএসএসের সঙ্গে যোগাযোগ রাখছেন, Rahul Sinha increases speculation to give strong reply to BJP being post less to join meeting

পদ হারিয়ে কেন্দ্রীয় বিজেপিকে নিশানা রাহুলের

পদ হারিয়ে কেন্দ্রীয় বিজেপিকে নিশানা রাহুলের

বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সমস্ত পদ হারিয়ে কেন্দ্রীয় বিজেপিকে নিশানা করেছেন। কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ তাঁকে দিল্লির বৈঠকে থাকতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে রাহুল জবাব দিয়েছেন, কোন মুখে যাব! তাই এখন চর্চা চলছে তিনি কি আদৌ যাবেন বৈঠকে?

রাহুল স্পষ্ট করে দলবদলের ইঙ্গিত দেননি

রাহুল স্পষ্ট করে দলবদলের ইঙ্গিত দেননি

রাহুল সিনহা মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরার কাছে পদ খুইয়ে বলেছিলেন, ৪০ বছর বিজেপির রাজনীতি করে এসেছি, তারপর দল আমাকে এই পুরস্কার দিল। যা বলার বলব ১০-১২ দিনের মধ্যে। সেই ১০-১২ দিন এখনও হয়নি। আবার তিনি স্পষ্ট করে দলবদলের ইঙ্গিতও দেননি। আবার জানাননি তিনি বিজেপির বৈঠকে যাবেন কি না।

রাহুল যোগাযোগ রাখছেন আরএসএসের সঙ্গে!

রাহুল যোগাযোগ রাখছেন আরএসএসের সঙ্গে!

তবে জানা গিয়েছে, তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন আরএসএসের সঙ্গে। যার জেরে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাহুল সিনহা বিজেপিতেই কোনও জায়গা পেতে চাইছেন। সেই কারণেই তাঁর আরএসএস-যোগ বেড়েছে বিজেপিতে পদহীন হওয়ার পর। হয়তো তিনি মনে করছেন তৃণমূল নেতার কাছে পদ হারানোর অপমানের জবাব হতে পারে আরএসএসের দ্বারাই।

বঙ্গ বিজেপির ফলোআপ বৈঠকে যাবেন রাহুল!

বঙ্গ বিজেপির ফলোআপ বৈঠকে যাবেন রাহুল!

এখন পর্যন্ত রাহুল সিনহার বিজেপি ছাড়া বা অন্য কোনও দলের সঙ্গে যোগাযোগের কোনও সূত্র পাওয়া যায়নি। রাহুল সিনহা ওই একবার ছাড়া বিজেপির বিরুদ্ধে মুখও খোলেননি। ২০২১ নির্বাচনের আগে তাই তিনি কী করবেন এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহল এখন দেখছে, রাহুল সিনহা দিল্লিতে বঙ্গ বিজেপির ফলোআপ বৈঠকে যান কি না।

রাহুলের উপস্থিত হওয়া নিয়ে অনিশ্চয়তা

রাহুলের উপস্থিত হওয়া নিয়ে অনিশ্চয়তা

দিল্লিতে বৃহস্পতিবারের বৈঠকে অমিত শাহের সঙ্গে বসার কথা ছিল বাংলার ত্রয়ী মুকুল-দিলীপ-রাহুলের। কিন্তু সেই সমীকরণ ভেঙে গিয়েছে। প্রধান তিন মুখের জায়গা থেকে হঠাৎ করে পদস্পখল হয়েছে রাহুল সিনহার। ফলে ওই ফলোআপ মিটিংয়ে রাহুলের উপস্থিত হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কোন মুখে যাবেন, ভাবছেন রাহুল

কোন মুখে যাবেন, ভাবছেন রাহুল

বৃহস্পতিবার বাংলার রণনীতি ঠিক করার বৈঠকে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ আমন্ত্রণ জানিয়েছেন রাহুলকে। কিন্তু রাহুল বলেন বৈঠকে তিনি কোন মুখে যাবেন। তারপর শিবপ্রকাশ জানান, এটা আগের বৈঠকের ফলোআপ বৈঠক, আপনি থাকতেই পারেন। তারপরও কিন্তু ইঙ্গিতসূচক কিছু জানাননি রাহুল। এখন দেখার তিনি কী করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Soham Chakraborty: কোভিড পজিটিভ অভিনেতা সোহম চক্রবর্তী, রাতেই ভর্তি হাসপাতালে - soham chakraborty tests covid 19 positive, he is hospitalised

Wed Sep 30 , 2020
হাইলাইটস টলিউডে ফের করোনাভাইরাসের থাবা। ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সোহমের শরীরে দেখা গিয়েছে করোনার উপসর্গ। মঙ্গলবার গভীর রাতে তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় বিনোদন ডেস্ক: টলিউডে ফের করোনাভাইরাসের থাবা। ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর […]

You May Like

Breaking News

Recent Posts