
মৌসুমী অক্ষরেখার অবস্থান বাঁকুড়া থেকে কলকাতা
মৌসুমী অক্ষরেথা বহারাইচ, গোরক্ষপুর, গয়া হয়ে বাঁকুড়া, কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগরের উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ৫ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলি হল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩২.৭
বাঁকুড়া ৩২
ব্যারাকপুর ৩১.৭
বহরমপুর ৩২.২
বর্ধমান ৩৫
ক্যানিং ২৯.৬
কোচবিহার ৩০.৪
দার্জিলিং ১৯.৮
দিঘা ৩৪
কলকাতা ৩১.১
মালদহ ৩০.৩
পুরুলিয়া ৩২.৩
শিলিগুড়ি ৩০.৭
শ্রীনিকেতন ৩১.২
