Gang-Raped In UP: ধর্ষণের জেরে মৃত্যু আর এক দলিতকন্যার, এ বার উত্তরপ্রদেশেরই বলরামপুরে – up: dalit woman dies after being allegedly gang-raped in balrampur district

হাইলাইটস

  • ফের গণধর্ষণ উত্তরপ্রদেশে, এবার বলরামপুর জেলায়
  • ধর্ষিতা বছর বাইশের দলিত কন্যা
  • মায়ের অভিযোগ, ধর্ষণের পর মেয়ের দু’টি পা, কোমর ভেঙে দিয়েছিল ধর্ষকরা
  • হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়
  • এই ঘটনায় মূল দুই অভিযুক্তই গ্রেফতার

এই সময় ডিজিটাল ডেস্ক: হাথরসের নির্ভয়াকে নিয়ে দেশজোড়া নিন্দার মধ্যেই বুধবার রাতে উত্তরপ্রদেশের আর এক দলিতকন্যার মৃত্যু সামনে এল। অভিযোগ, উত্তরপ্রদেশের বলরামপুরের বছর বাইশের এই যুবতীর মৃত্যু হয়েছে গণধর্ষণের জেরে। হাথরসের দলিত যুবতীর গণধর্ষণের ঘটনায় যোগীর পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলেও বলরামপুরের ক্ষেত্রে একই ভুল তারা করেনি। গণধর্ষণে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছেন, বলরামপুর জেলার নির্যাতিতা যুবতী বেসরকারি এক সংস্থায় কাজ করতেন। ধর্ষকদের পৈশাচিক অত্যাচারের জেরে তাঁর মৃত্যু হয়।

বলরামপুরের পুলিশ সুপার দেবরঞ্জন বর্মা এদিন জানান, গৈন্সডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতা ওই যুবতীর পরিবারের সদস্যরা জানান, মেয়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। মঙ্গলবার রাতে মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ায়, তাঁরা দুশ্চিন্তায় পড়েছিলেন। কারণ, অফিস থেকে বাড়ি ফিরতে এত রাত আগে কখনও হয়নি। বাড়ি ফেরে বিধ্বস্ত অবস্থায়। রিকশা থেকে যখন নামে, হাতে গ্লুকোজের ড্রিপ ইঞ্জেকশন। আমরা তক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু, হাসপাতালে পৌঁছনোর আগেই মেয়ে মারা যায়।

পুলিশ সুপার জানান, নির্যাতিতার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগে দুই যুবকের নাম উল্লেখ করেন। অভিযোগপত্রে দাবি করেন, মেয়ে মৃত্যুর আগে তাঁদের ওই দুই যুবকের নাম জানিয়ে গিয়েছে। ওই দু’জন মেয়েকে ধর্ষণ করেছে।

ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে। পুলিশ সুপার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হচ্ছে। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।

নির্যাতিতার মা অভিযোগ করেন, মেয়েকে ধর্ষণ করার আগে অভিযুক্তরা ওকে একটা ইঞ্জেকশন দিয়েছিল। ধর্ষণের পর ওর কোমর ও দু’পা অভিযুক্তরা ভেঙে দিয়েছিল। রিকশা থেকে নামানোর সময় ও একটা কথাই বলছিল, ‘আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমি আর বাঁচব না।’

আরও অভিযোগ:‘হাথরসের নির্ভয়া মারা যাননি, তাঁকে মারা হয়েছে’, সোনিয়ার তোপে যোগী প্রশাসন

বলরামপুরের এই ঘটনা সামনে আসার পরেই হিন্দিতে ট্যুইট করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ‘হাথরসের পর বলরামপুরে এক তরুণী গণধর্ষণের শিকার হয়ে মারা গিয়েছেন। হাথরসের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে, বিজেপি সরকারের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা।’

আরও অভিযোগ: হাথরস গণধর্ষণ মামলা: হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে CJI-কে চিঠি DCW চেয়ারপার্সনের

সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিং আর এক ট্যুইটে লেখেন, ‘হাথরসের পর এ বার বলরামপুর। নির্যাতিতার দু’টি পা ভেঙে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তিনি মারা গিয়েছেন। সরকার কোথায়?’

(The victim’s identity has not been revealed to protect her privacy as per Supreme Court directives on cases related to sexual assault)

(নিগৃহীতার পরিচয় গোপন রাখা হল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী)

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Bengal News: ধানবাদে বাংলামুখী গাড়িতে মিলল নগদ ₹৯১ লক্ষ, ধৃত ৪ - jharkhand: police seize rs 91 lakh in cash from bengal bound car, 4 held

Wed Sep 30 , 2020
হাইলাইটস পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন থাকা গাড়িতে মিলল নগদ ৯১ লক্ষ টাকা ধানবাদের বারবড্ডায় জাতীয় সড়কে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার টাকার উত্‍‌সের হিসেব দিতে না-পারায় গ্রেফতার ৪ ঘটনার তদন্তে আয়কর দফতর গাড়িতে মিলেছে আগ্নেয়াস্ত্রও এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো একটি গাড়িতে অভিযান চালিয়ে নগদ ৯১.০৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল […]

Breaking News

Recent Posts