ভিডিয়ো: স্টিয়ারিং প্রিয়াঙ্কার হাতে, রাহুলকে নিয়ে হাথরসে রওনা বোনের

নিজস্ব প্রতিবেদন: গাড়ির স্টিয়ারিং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার হাতে। পাশে বসে রাহুল গান্ধী। লক্ষ্য, হাথরস। বৃহস্পতিবারের পর শনিবার ফের হাথরসের উদ্দেশে রওনা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তাঁদের গাড়ির পিছনেই রয়েছে দলের ৩০ জন সাংসদদের বাস। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে রুখতে তৎপর যোগী আদিত্যনাথের সরকার। উমা ভারতীর অনুরোধেও কাজ হয়নি। দিল্লি-নয়ডা টোলপ্লাজায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী। 

হাথরসের উদ্দেশে রওনা দিলেন দাদা-বোন। দাদাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। হাথরস অভিযানের এমন ভিডিয়োই প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার হাথরস ঢুকতে দেওয়া হয়নি। আজ কি পারবেন?   গাড়িতে ওঠার আগে প্রিয়াঙ্কা বঢরা বলেন, ”এবারও না হলে আবার চেষ্টা করব।”    

 

হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গী হয়েছেন কংগ্রেসের ৩০ জন সাংসদ। সব সাংসদরা উঠেছেন বাসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Maoist: ছত্তীসগঢ়ের বস্তরে অন্তর্দ্বন্দ্বে নিহত বরিষ্ঠ মাওবাদী কম্যান্ডার - chhattisgarh: senior maoist commander shot dead in fratricidal killing in bastar

Sat Oct 3 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: সংগঠনে বিরোধের জেরে ছত্তীসগঢ়ে নিহত মাওবাদীদের সিনিয়র এক কম্যান্ডার। ছত্তীসগঢ় পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, দক্ষিণ বস্তরের বীজাপুর জেলায় সম্প্রতি অন্তর্দ্বন্দ্বে নিহত হয়েছেন মাওবাদীদের বর্ষীয়ান ওই নেতা। তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় মাওবাদীদের একটি দল। ছত্তীসগঢ় পুলিশের সিনিয়র এক পুলিশকর্তা দাবি করেন, মাওবাদী অধ্যুষিত ছত্তীসগঢ়ের বস্তর […]

Breaking News

Recent Posts