bajaj neuron: বড় কোনও চমক দিতে গোপন প্রস্তুতি Bajaj-এর, Neuron নামের পেটেন্ট ঘিরে জল্পনা – bajaj gets patent of neuron name

হাইলাইটস

  • গ্রাহকদের চমক দেওয়ার জন্য গোপনে প্রস্তুতি চালাচ্ছে বাজাজ অটো।
  • সম্প্রতি Neuron নামের পেটেন্ট নিয়েছে তারা।
  • অনেকের মতে, পরবর্তী মোটরবাইকে রয়্যাল এনফিল্ডকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বাজাজ।

এই সময় ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের চমক দেওয়ার জন্য গোপনে প্রস্তুতি চালাচ্ছে বাজাজ অটো। সম্প্রতি Neuron নামের পেটেন্ট চেয়ে রেজিস্ট্রেশন করেছে তারা। যা থেকে মনে জন্ম হয়েছে বাজাজের প্রস্তুতির জল্পনা। নানা মুনির নানা মতে ভরে গিয়েছে ইন্টারনেট। যা থেকে এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবার রয়্যাল এনফিল্ডের সঙ্গে টক্কর দেওয়ার জন্য় কোমর বেঁধে নেমেছে বাজাজ অটো। Neuron নামের পেটেন্ট নেওয়ার ঘটনা সেই পথেই বড় পদক্ষেপ।

বর্তমানে বজাজের একমাত্র ক্রুজার মোটরসাইকেল হল Avenger। এটিকে রয়্যাল এনফিল্ডের সরাসরি প্রতিদ্বন্দ্বী বলা চলে না। কিন্তু ভারতের বাজারে নেও-রেট্রো সেগমেন্টের বাইকের সংখ্যা বাড়ছে। ফলে বাজাজের Neuron নামের পেটেন্ট ঘিরে জল্পনা ভবিষ্যতে যদি সত্যি প্রমাণিত হয় তবে বিস্মিত হওয়ার কিছু নেই।

দেশের মিড-সাইজ টু-হুইলার সেগমেন্টের বাজারের বড় অংশ রয়্যাল এনফিল্ডের দখলে। এক্ষেত্রে তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ইতোমধ্যে বড় ঘোষণা করেছে হন্ডা। সম্প্রতি ভারতে H’Ness CB 350 আনুষ্ঠানিক উন্মোচন করেছে তারা। এর দাম ১ লক্ষ ৯০ হাজার টাকার ধারেকাছে থাকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: প্রাক উৎসব অফার, গাড়ির দামে ₹৬০,০০০ পর্যন্ত ছাড় দিচ্ছে Hyundai

মিড-সাইজ টু-হুইলার সেগমেন্টের মোটরসাইকেল তৈরির প্রযুক্তি এবং ক্ষমতা বাজাজের এখনই আছে। শুধু প্রয়োজন নতুনকে স্বাগত জানানোর নির্দিষ্ট লক্ষ্য। নতুন যে প্রোডাক্ট তারা তৈরি করছে সেটি যে Bajaj Avenger ক্যাটেগরির হবে না পেটেন্টের নাম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: সাড়া জাগিয়ে ভারতে হাজির ‘সুপারস্টার’ Thar, দামও খোলসা করল Mahindra!

তবে বাজাজ নতুন কী ধরনের বাইক তৈরি করছে তা এখনই বলা সম্ভব নয়। তবে আগামী কয়েক মাসের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ততদিন পর্যন্ত নানা সম্ভাবনাকে সঙ্গি করে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

india post 19 skilled artisan job: পোস্টিং কলকাতায়, ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি - india post to recruit 19 skilled artisan in kolkata

Sat Oct 3 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: বিভিন্ন পদে নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাক বিভাগ। ন্যূনতম ক্লাস এইট পাশ করলেই এই সমস্ত শূন্য পদে আবেদন করা যাবে। বেতনও আকর্ষক। প্রসঙ্গত, ২০১৮ সালের এমপ্লয়মেন্ট নিউজ-এর ১৫-২১ সেপ্টেম্বর সংখ্যায় ভারতীয় ডাকের বিভিন্ন ট্রেডে দক্ষ কারিগর (Skilled Artisan) নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। নয়া বিজ্ঞপ্তিটি […]

You May Like

Breaking News

Recent Posts