দিলীপ ফের শিরোনামে উঠে এলেন ‘কু-কথা’য়, মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশকেও নিশানা , BJP state president Dilip Ghosh comes in headline again to speak bad speech against TMC and police

পুলিশকে নিশানায় দিলীপ

পুলিশকে নিশানায় দিলীপ

পুলিশকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, বিজেপি কর্মীদের দলত্যাগের নেপথ্যে পুলিশই দায়ী। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে কর্মীদের বিজেপি ছেড়ে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মীদের উপর চাপ সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। এরপরই পুলিশকে নিয়ে কদর্য মন্তব্য করে হসেন দিলীপ ঘোষ।

পুলিশকে কদর্য আক্রমণ

পুলিশকে কদর্য আক্রমণ

বিজেপি রাজ্য সভাপতি বলেন, তৃণমূল দলের চুনোপুঁটিদের ভয় দেখিয়ে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে পুলিশকে দিয়ে। ওইসব ভাড়াটে সৈন্য দিয়ে হবে না। বিজেপি কারকর্তাদের বুকে আগুন জ্বলছে। ওই পুলিশ, ওই গুন্ডাদের মুখে প্রস্রাব করে দিই আমরা। এরপরই সা সংদের এই মন্তব্য নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।

দিলীপকে পাল্টা তৃণমূলের

দিলীপকে পাল্টা তৃণমূলের

সাংসদের কুকথা নিয়ে সরব হন পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপিত অজিত মাইতি। তিনি দিলীপ ঘোষকে একহাত নিয়ে বলেন, ওসব কথা ওনার মুখেই মানায়। আসলে উনি তো মল-মূত্র ছাড়া কিছু ত্যাগ করেননি। তাই এসব বলছে। একুশের নির্বাচনের ফলাফল দেখলে ওঁনার মলমূত্র ত্যাগও বন্ধ হয়ে যাবে।

দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী

দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী

এদিন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাথরাসের ঘটনা নিন্দনীয়। আমাদের মুখ্যমন্ত্রী হলে বলতেন এসব দুষ্টু ছেলেদের কাজ। যোগীর রাজ্যে হয়েছে বলেই সঙ্গে সঙ্গে তা সিবিআইয়ের হাতে দিয়েছেন। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে তদন্ত সঠিক পথে চালনা করার বার্তা দিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রাস্তা আটকে টোন-টিটকিরি দিত অভিযুক্তরা! হাথরসে নির্যাতিতার মায়ের চাঞ্চল্যকর দাবি

Sun Oct 4 , 2020
পরবর্তী খবর চাপে পড়ে সিবিআই তদন্তের নির্দেশ যোগীর! জেলাশাসককে বরখাস্তের দাবি নির্যাতিতার পরিবারের Source link

You May Like

Breaking News

Recent Posts