হাইলাইটস
- মহারাষ্ট্রে গ্যাস লিক করে অসুস্থ ৬ শ্রমিক
- দুর্ঘটনা বোইসর শিল্পাঞ্চলের একটি কারখানায়
- অসুস্থরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি
- কারখানার গাফিলতি রয়েছে কি না, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে
নির্মাণসামগ্রী তৈরি করতে কড়া গন্ধের এই বর্ণহীন গ্যাসের প্রয়োজন পড়ে। এ ছাড়া ঘরে ব্যবহৃত বহু পণ্য তৈরি করতেও কাজে লাগে ফর্ম্যালডিহাইড। সোমবার সকালে কারখানা চালু হওয়ার আগেই গ্যাস লিক করতে থাকে। তখন একে-একে শ্রমিকরা সবে আসতে শুরু করেছেন। ঘড়িতে তখন ৭টা ২০ মিনিট। ওই গ্যাস ট্যাংক লাগোয় ইউনিটে সেসময় ছয় শ্রমিক কাজ করছিলেন। গ্যাসের তীব্র গন্ধে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রমিকরা বিপন্মুক্ত বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
ওই রাসায়নিক কারখানার পদস্থ এক আধিকারিক জানান, সকালে কারখানার একটি ইউনিটের কয়েক জন শ্রমিক জানান, তাঁদের সকলের চোখে অস্বস্তি করছে। গা গুলোচ্ছে। শ্বাসকষ্টও শুরু হয়েছে। কয়েক জনের আবার গা হাত-পা অস্বাভাবিক চুলকোতে থাকে। ওই ইউনিট লাগায়োই ফরম্যালডিহাইডের গ্যাস ট্যাংক। পরীক্ষা করে দেখা যায়, ওই গ্যাস ট্যাংক লিক করেই বিপত্তি। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, যে ৬ শ্রমিক গ্যাস লিকের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁরা প্রত্যেকেই এখন বিপদ কাটিয়ে উঠেছেন। একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে।
আরও পড়ুন: গ্রেটার নয়ডায় ‘অজানা পোকা’র কামড়ে মৃত্যু ২০-র যুবকের
আরও পড়ুন: ফের কেরালা, করোনার রিপোর্ট আনতে গিয়ে স্বাস্থ্যকর্মীর লালসার শিকার মহিলা!
দমকলের এক কর্তা জানান, দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। গ্যাস লিকেজে কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখা হবে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।