saltlake suicide: সল্টলেকে আত্মহত্যা! বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ – unnatural death in saltlake, man’s hanging body recovered from his home

হাইলাইটস

  • সল্টলেকে বন্ধ বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল।
  • জানা গিয়েছে, তিনি কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন।
  • তিনি আত্মহত্যা করেছেন , নাকি খুন হয়েছেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই সময় ডিজিটাল ডেস্ক: সল্টলেকে বন্ধ বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, তিনি কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করেছেন , নাকি খুন হয়েছেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

সল্টলেকের বিজে ব্লকে ৪০৯ নম্বর বাড়িতে থাকতেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাড়ির কেয়ারটেকার বহুক্ষণ ডেকেও কোনও সাড়াশব্দ পাননি। বারবার দরজা ধাক্কা দিলেও কোনও জবাব আসেনি বাড়ির ভেতর থেকে। এতেই সন্দেহ দানা বাঁধে। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানালে, তাঁরা পুলিশে খবর দেন। পূর্ব বিধাননগর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে। বাড়ির হল ঘর থেকে দেহ উদ্ধার হয়। দেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির কেয়ারটেকার, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের অনেকে বলেছেন, কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে কী কারণে তিনি অবসাদে ভুগছিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেননি।

ভারতে ফের ব্যাংক জালিয়াতির পর্দাফাঁস, অভিযুক্ত বিখ্যাত ভ্রমণ সংস্থা

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ। রহস্যজনক মৃত্যু হওয়ায় যাবতীয় তদন্ত চালানো হচ্ছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকা নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। বাড়ির কোনও জিনিসপত্র খোয়া গিয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখছে বিধাননগর থানার পুলিশ।

মনের জানালা

আপনি কি হতাশ? বিষণ্ণ বোধ করছেন? নিজেকে একলা মনে হচ্ছে খুব?

প্লিজ একটা ফোন করুন। একবার।

কলকাতা পুলিশের ১০০ ডায়াল করে সমস্যার কথা জানালে পুলিশও উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সন্ধান দিতে পারে।

শহরের কয়েকটি প্রতিষ্ঠান

লাইফলাইন ফাউন্ডেশন: (০৩৩) ৪০৪৪-৭৪৩৭, ২৪৭৪-৪৭০৪/৫৮৮৬/৫২৫৫

ক্রিস্টাল মাইন্ডস: ৯২৩০৬১৬৭৫০, ৯৯০৩৩০২৬২১

শিশু কমিশনের উদ্যোগ

করোনা লকডাউনের জেরে পরিবারের আর্থিক সঙ্কট, নিকটজনের অসুস্থতা বা মৃত্যু মানসিক চাপ তৈরি করছে শিশুমনে। শিশুদের মানসিক সুস্থতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের জন্য নিখরচার হেল্পলাইন চালু করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন।

সাইকোলজিস্ট/কাউন্সেলর

যশবন্তী শ্রীমানি ৮৭৭৭০৯৪৮৩৫ (সকাল ১১টা থেকে ১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা)

সুবর্ণা সেন ৯৮৩০৪৩৪৬৮৫ (২৪X৭)

কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট

হেল্পলাইন: ইন্ডিয়া: ইন্টারন্যাশনাল বাইপোলার ফাউন্ডেশন: +91-8888817666

জীবন আস্থা হেল্পলাইন (টোল ফ্রি): 1800 233 3330
AASRA: 09820466726, 022-27546669/27546667/104

রোশনি ফাউন্ডেশন: 040-66202001, 040-66202000

চোখ রাখুন এই লিংকে: https://indianhelpline.com/SUICIDE-HELPLINE/

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পুলিশের সদর দফতরের সামনেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা রুশ সাংবাদিকের

Sun Oct 4 , 2020
নিজস্ব প্রতিবেদন: নিজের মৃত্যুর জন্য দেশকেই দায়ী করে গেলেন এক সাংবাদিক।  ‘আমার মৃত্যুর জন্য আপনারা রুশ ফেডারেশনকেই দায়ী করবেন।’ এমনই জানিয়ে গেলেন রুশ সাংবাদিক ইরিনা স্লাভিনা।ঘটনাসূত্রে যা জানা যাচ্ছে্, তা হল, সরকার-বিরোধী খবর লিখে সরকারের রোষে পড়েছিলেন ইরিনা। এর পরেই তাঁর বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। বিনা কারণে তল্লাশি শুরু হয়। […]

You May Like

Breaking News

Recent Posts