লাদাখ উত্তেজনার মধ্যেই সেনার রসদ নিয়ে লেহ বায়ুসেনা ঘাঁটিতে নামল IAF-র দানব বিমান, দেখুন

নিজস্ব প্রতিবেদন: পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনা তুঙ্গে। সামনেই শীত। তার মধ্যেই সীমান্তে যে কোনও উত্তেজনা মোকাবিলায় প্রস্তুতি সেরে রাখছে সেনাবাহিনী।

আরও পড়ুন-কুলতলিতে নদীর চরে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, প্রাণে মেরে ফেলার হুমকি

শনিবার ফরওয়ার্ড এরিয়ায় মোতায়েন সেনাদের জন্য রসদ নিয়ে লেহ বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছল বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমান। 

যুদ্ধের সরঞ্জাম, সেনা, খাবারদাবার-সহ অন্যান্য সামগ্রী বহন করতে পারে বায়ুসেনার এই বিশাল বিমান। যেকোনও আবহাওয়ায় ওড়ার ক্ষমতা রাখে সি-১৭ গ্লোবমাস্টার।

সংবাদসংস্থায় খবর অনুযায়ী লাদাখ সীমান্তে ইতিমধ্যেই ট্যাঙ্ক, ভারী যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, জ্বালানী, খাবার মজুত করতে শুরু করেছে সেনা। সূত্রের খবর গোটা বিষয়টাই দেখাশোনা করেন সেনাপ্রধান নারাভানে।

আরও পড়ুন-সুকান্ত ভট্টাচার্যের পঙক্তিকেই তা হলে স্বীকৃতি দিল নোবেল কমিটি!

এখনও পর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী লাদাখ সীমান্ত প্রস্তুতি সারতে সি-১৭ বিমান ছাড়াও সি ১৩০ সুপার হারকিউলিস বিমান ব্যবহার করেছে ভারত।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া; সরকারি চাকরিতে ইন্টারভিউ বাতিল করেছে ২৩ রাজ্য, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Sat Oct 10 , 2020
জিতেন্দ্র সিং আরও বলেন, অতীতে এই ইন্টারভিউ  নিয়ে বহু অভিযোগ আসতো। চাকরির পরীক্ষায় পাস করেও শান্তি ছিল না পরীক্ষার্থীদের। Source link

Breaking News

Recent Posts