হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে ধুন্ধুমার কাণ্ড; মাঠেই হাতাহাতি খলিল-তেওয়াটিয়ার!

নিজস্ব প্রতিবেদন : রবিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় রাজস্থান। এই ম্যাচে ২০ তম ওভারে রাহুল তেওয়াটিয়া আর খলিল আহমেদের মধ্যে ঝামেলা গড়ায় হাতাহাতিতে! শেষে অবশ্য হাত মেলালেন দুজনেই।

 

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। সেই সময় অধিনায়ক ডেভিড ওয়ার্নার খলিল আহমেদকে বল করতে দেন। ক্রিজে ব্যাট করছিলেন রাজস্থানের রাহুল তেওয়াটিয়া আর রিয়ান পরাগ। তখনই দেখা যায় খলিল আহমেদ এবং রাহুল তেওয়াটিয়ার মধ্যে তর্কাতর্কি হতে। যা দেখে অধিনায়ক ওয়ার্নার দ্রুত ঝামেলা মেটানোর চেষ্টায় সামনে পৌঁছে যান।

 

যদিও ম্যাচ শেষে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে সব বিতর্ক বাউন্ডারির বাইরে ফেলে দিলেন। সোশ্যাল ডিস্ট্যানসিং ভুলে রাহুল তেওয়াটিয়া এবং খলিল আহমেদকে হাত মেলাতে দেখা যায়।

 

আরও পড়ুন –ধোনির পরিবারকে অনলাইনে হুমকি! শুনে কী বললেন শাহিদ আফ্রিদি?

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

হালাল পদ্ধতিতে পশুহত্যা নিষিদ্ধের আর্জি, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল অখণ্ড ভারত মোর্চা

Mon Oct 12 , 2020
পশুদের ওপর অত্যাচার আইনের ২৮ ধারায় মুসলিমদের ক্ষেত্রে হালাল পদ্ধতিতে হত্যা করা পশুর মাংস ও হিন্দুদের ক্ষেত্রে ঝটকা পদ্ধতিতে তৈরি মাংস খাওয়ার অধিকার দেওয়া হয়েছে Source link

Breaking News

Recent Posts