নিজেকে Male Tiktoker Of The Decade ঘোষণা করলেন David Warner!

নিজস্ব প্রতিবেদন:  সোশ্যাল সাইটে নানান মজার Tiktok ভিডিয়ো তৈরি করে আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। লকডাউনে তো জমিয়ে দিয়েছিলেন তিনি। বলিউডি আইটেম গান ‘শিলা কি জওয়ানি’-তে মেয়ের সঙ্গে তুমুল নাচ থেকে তামিল গানে স্ত্রীর সঙ্গে নেচেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আবার বাহুবলী- ছবির দৃশ্যে সেনাবাহিনীর পোশাকে সাজ থেকে অক্ষয় কুমারের নকল করে নাচ- সবেতেই জুড়ি মেলা ভার অস্ট্রেলিয়ার ওপেনারের। ইনস্টাগ্রামে তো পাঁচ মিলিয়ন ফলোয়ার ওয়ার্নারের।

কয়েকদিন আগেই বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) ভূমিকায় অবতীর্ণ হন ডেভিড ওয়ার্নার (David Warner)। শাহরুখ খান অভিনীত ‘ডন ২’ ছবির একটি দৃশ্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ডেভিড ওয়ার্নার। এমনকি রি-ফেস অ্যাপের (Reface app) মাধ্যমে তিনি শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে দেন।

 

 

সম্প্রতি আইসিসি দশকের সেরা পুরস্কার (ICC Awards of the decade) ঘোষণা করেছে। দশকের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দশকের সেরা একদিনের ক্রিকেটারও কিং কোহলি। দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan) এবং দশকের সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith)। একমাত্র দশকের সেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)।  আইসিসি-র পুরস্কারকে নকল করে ওয়ার্নার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন Male Tiktoker Of The Decade পুরস্কার। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহলকেও (Yuzvendra Chahal) দলে টেনেছেন তিনি। পোস্টে লিখেছেন, আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হয় যুজবেন্দ্র চাহল ও আমি যুগ্ম বিজয়ী।

আরও পড়ুন – সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দলে Warner-Pucovski,বাদ Burns

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Cabinet gives green signal export Akash Missile System

Wed Dec 30 , 2020
নিজস্ব প্রতিবেদন: গত দেড় মাসে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেরেছে ভারত। পাশাপাশি গত কয়েক বছরে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ক্রমশ আত্মনির্ভর হচ্ছে ভারত।  প্রায় সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে ভারত তৈরি করেছে Akash Missile। এবার সেই ক্ষেপণাস্ত্রই বিদেশি রফতানি করা হবে। টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আরও […]

Breaking News

Recent Posts