ধারণা বদলে দিল নতুন আবিষ্কৃত শিশু-ডায়নোসর ‘ফাবিয়ানে’র কঙ্কাল

নিজস্ব প্রতিবেদন: সুইজারল্যান্ডে আবিষ্কৃত ফাবিয়ানের কঙ্কাল থেকে জানা যাচ্ছে, জীবিতাবস্থায় এর উচ্চতা ছিল প্রায় সাড়ে ৭ ফুট, ওজন ছিল ৪০-৬০ কিলোগ্রাম৷ 

প্রসঙ্গত, একটি পূর্ণবয়স্ক প্লেটোসরাস অনায়াসে ১৬-৩২ ফুট উঁচ্চতার হতে পারে। তার ওজন হতে পারে প্রায় চার হাজার কিলোগ্রামের মতো ৷

পেলিওন্টোলজিস্টেরা এতদিন মনে করতেন, প্রাপ্তবয়স্ক ডায়নোসরের চেহারার গঠনের সঙ্গে তাদের শাবকদের চেহারার কোনো মিলই থাকে না৷ কিন্তু জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্লেটোসরাস প্রজাতির ডায়নোসরের বিষয়ে এই অনুমান ভুল প্রমাণ করেছেন৷ সেই গবেষণাই প্রকাশিত হয়েছে একটি জার্নালে৷

২০১৫ সালে সুইজারল্যান্ডে পাওয়া গিয়েছিল এই প্লেটোসরাসের শাবকের কঙ্কাল। যাকে ‘ফাবিয়ান’ নাম দেন গবেষকরা৷ সেই কঙ্কালের ওপর পরীক্ষা চালিয়ে জানা যায়, তৃণভোজী প্রাপ্তবয়স্ক প্লেটোসরাস ও শিশু প্লেটোসরাস দেখতে একইরকম! শিশু ডায়নোসরটির চেহারা ও শরীরের গঠন প্রায় পুরোপুরি একটি প্রাপ্তবয়স্ক ডায়নোসরের ছোট সংস্করণের মতো৷

একটু ফারাক অবশ্য আছেই। শিশু ও পূর্ণবয়স্ক প্লেটোসরাসের গঠন একশো শতাংশই হুবহু একরকম নয়৷ শাবকটির হাত ও গলা পূর্ণবয়স্ক প্লেটোসরাসের চেয়ে কিছুটা লম্বা। শাবকের হাতের হাড় কিছুটা সরু ও ছোট হয়৷

গবেষকরা জানাচ্ছেন, প্রায় ২২০ কোটি বছর আগে উত্তর ও মধ্য ইউরোপ এবং গ্রিনল্যান্ড ছিল এই প্রজাতির ডায়নোসরের চারণভূমি৷ 

আরও পড়ুন: আসবাবপত্র নিয়ে হোয়াইট হাউসে ঢুকতে এখনও কিছু দেরি আছে বাইডেনের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে রোহিত শর্মা, ঋদ্ধিকে নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বোর্ড

Mon Nov 9 , 2020
নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান। ১১ নভেম্বর দুবাই থেকে ভারতীয় দলের চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত শর্মা। জানিয়ে দিল বিসিসিআই। ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হিটম্যানকে। টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচন নিয়ে শুরু থেকেই বিতর্ক। কেন তিন ফরম্যাটে রোহিত শর্মাকে […]

Breaking News

Recent Posts