চূড়ান্ত ২৪ দল, কোন গ্রুপে, কোন দল; জেনে নিন

নিজস্ব প্রতিবেদন :  ২০২০ সালে জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপ। কিন্তু করোনা ভাইরাসের কারণে একবছর পিছিয়ে দেয় উয়েফা। ২০২১ সালের জুন-জুলাই মাসে ইউরোপ সেরার লড়াই হলেও নাম রাখা হয়েছে ইউরো ২০২০।

২০১৯ সালের নভেম্বরে মূল পর্বের ড্র করেছিল উয়েফা। যদিও চারটি জায়গা ফাঁকা ছিল। বৃহস্পতিবার প্লে-অফে খেলে চারটি দল ইউরোর চূড়ান্ত ২৪ এ জায়গা করে নিল। এই চারটি দল হল স্কটল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথমবার ফুটবলের বড় মঞ্চে নর্থ ম্যাসিডোনিয়া। ১৯৯৮ সালে বিশ্বকাপের পর আবার ফুটবলের বড় প্রতিযোগিতায় স্কটল্যান্ড।

একনজরে দেখে নেওয়া যাক ইউরো ২০২০ কোন গ্রুপে কোন দল …

গ্রুপ এ – ইতালি তুরস্ক,ওয়েলস, সুইত্জারল্যান্ড
গ্রুপ বি – ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি – নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ ম্যাসিডোনিয়া
গ্রুপ ডি – ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ই – স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ এফ – পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি

এবারই প্রথম ইউরোপের ১২টি শহরে হবে ইউরো কাপের লড়াই।
 

আরও পড়ুন – করোনায় আক্রান্ত লিভারপুলের মিশরীয় তারকা সালহা

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনায় আক্রান্ত লিভারপুলের মিশরীয় তারকা সালহা

Fri Nov 13 , 2020
নিজস্ব প্রতিবেদন: এবার করোনায় আক্রান্ত লিভারপুলের মিশরীয় তারকা মহম্মদ সালহা। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বিপদে পড়ে গেলেন তিনি। সালহা করোনা পজিটিভি , শুক্রবার তা নিশ্চিত করেছে ইজিপশিয়ান ফুটবল ফেডারেশন। করোনায় আক্রান্ত হলেও সালহার শরীরে কোনও উপসর্গ নেই। আফ্রিকা কাপ অফ নেশনসের বাছাই পর্বে টোগোর বিরুদ্ধে খেলতে গিয়েছিলেন সালহা। তার […]

Breaking News

Recent Posts