২০২১ সালেই ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়া; সূচি প্রকাশ করল ECB

নিজস্ব প্রতিবেদন: ২০২১ সালে জানুয়ারি মাসে শেষ হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। তারপর ইংল্যান্ড আসবে এদেশে সিরিজ খেলতে। এদিকে ২০২১ সালেই আবার ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে সেই সিরিজের সূচি ঘোষণা করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ২০২১ সালের অগাস্ট মাসে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। এক নজরে দেখে নেয়া যাক ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি-

#প্রথম টেস্ট: ৪-৮ অগাস্ট (ট্রেন্ট ব্রিজ)
#দ্বিতীয় টেস্ট: ১২-১৬ অগাস্ট (লর্ডস)
#তৃতীয় টেস্ট: ২৫-২৯ অগাস্ট (হেডিংলে)
#চতুর্থ টেস্ট:  ২-৬ সেপ্টেম্বর (ওভাল)
#পঞ্চম টেস্ট: ১০-১৪ সেপ্টেম্বর (ওল্ড ট্রাফোর্ড)

 

২০১৮ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে এসেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

 

আরও পড়ুন – নেতা কোহলির অভাব অনুভব করবে টিম ইন্ডিয়া: জন বুকানন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কমনওয়েলথ গেমসে ক্রিকেট! বার্মিংহামে বাইশ গজে লড়াই

Wed Nov 18 , 2020
কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আইসিসি-র তরফে জানানো হয়েছে, পয়লা এপ্রিল ২০২১ সাল পর্যন্ত আইসিসি তালিকায় প্রথম ছয় দল প্রতিযোগিতায় সরাসরি অংশ নিতে পারবে। Source link

Breaking News

Recent Posts