Ponting says, India will be unsettled team without Virat Kohli । গতবার স্মিথ-ওয়ার্নারের অভাব টের পেয়েছিল অস্ট্রেলিয়া, কোহলির অনুপস্থিতিতে বাড়তি চাপে থাকবে টিম ইন্ডিয়া! মন্তব্য পন্টিংয়ের

নিজস্ব প্রতিবেদন:  দু’বছর আগে অস্ট্রেলিয়াকে তাদের দেশেই ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস রচনা করেছে কোহলি অ্যান্ড কোম্পানি। যদিও সেই সিরিজে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ছিলেন না। এবার স্মিথ-ওয়ার্নারের সঙ্গে যোগ হয়েছেন মার্নাস লাবুশানে। ফলে এবার সেয়ানে সেয়ানে লড়াই হবে দুই দলের মধ্যে।

এদিকে ডনের দেশে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে খেলার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে চাপে থাকবে ভারতই। স্পষ্ট জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের মতে, স্মিথ-ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়ার যেমন হাল হয়েছিল, কোহলি না থাকলে ভারতের তেমনই হবে!

বিরাটের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে চাপে থাকবে টিম ইন্ডিয়া। শেষ তিনটি টেস্টে বিরাটের অভাব টের পাবে টিম ইন্ডিয়া। পন্টিং এর মতে, “বিরাট কোহলিকে ছাড়া শেষ তিনটি টেস্ট খেলবে ভারত। ব্যাটিং এর মতো ওর অধিনায়কত্ব ছাড়াই খেলতে হবে ভারতকে। সেটাই দলের অন্যান্য ক্রিকেটারদেরও চাপে রাখবে। আজিঙ্কে রাহানে নেতৃত্ব দেবে ঠিকই কিন্তু চাপে থাকবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ চার নম্বর জায়গায় ব্যাট করার মতো কাউকে খুঁজতে হবে।”

গতবছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এই প্রসঙ্গে পন্টিং বলেন, “গতবার ভারত ভালো খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ ছিল না। যে কোনো দলের ক্ষেত্রে সেটা বিরাট পার্থক্য গড়ে দেয়। গতবার অস্ট্রেলিয়া স্মিথ-ওয়ার্নারের অভাব ভীষণভাবে টের পেয়েছিল। এবার কোহলি না থাকলে তার অনুপস্থিতিও দারুণভাবে অনুভব করবে টিম ইন্ডিয়া।”

আরও পড়ুন – NCA-তে ফিটনেস ট্রেনিং শুরু রোহিত শর্মার  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিশ্ব শৌচাগার দিবসে বিশ্ব জুড়ে পরিচ্ছন্নতারই অঙ্গীকার

Thu Nov 19 , 2020
নিজস্ব প্রতিবেদন: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সুস্থ জনস্বাস্থ্যের ক্ষেত্রে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের হার কমিয়ে আনাটা প্রথম পদক্ষেপ। এটা যেমন ব্যক্তির সিভিক সেন্সেরও পরীক্ষা, তেমনই এটা পরিচ্ছন্নতা ও নীরোগ থাকার জরুরি অভ্যাসও।  আজ, ১৯ নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস। স্বাস্থ্যসম্মত শৌচাগারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বিশ্ব শৌচাগার দিবস পালন শুরু হয় ২০০১ […]

Breaking News

Recent Posts