সিডনিতে স্বমহিমায় Smith,সেঞ্চুরি করে কোহলিকে ছুঁলেন স্টিভ

নিজস্ব প্রতিবেদন: অ্যাডিলেড ও মেলবোর্নে রান না পেলেও নতুন বছরে স্বমহিমায় স্টিভ স্মিথ (Steve Smith)। সিডনিতে সেঞ্চুরি করলেন অজি তারকা। টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি করে বিরাট কোহলিকে (Virat Kohli) ছুঁয়ে ফেললেন স্টিভ স্মিথ (Steve Smith)। সেই সঙ্গে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৭টি টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। সবার আগে রয়েছেন অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)।

দীর্ঘদিন পর স্টিভ স্মিথের ব্যাটে ঝকঝকে শতরান। ১,১*,০,৮- এই ছিল অ্যাডিলেড এবং মেলবোর্নে চার ইনিংসে স্টিভ স্মিথের (Steve Smith) রান। অফ ফর্মে থাকা স্মিথকে নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। সিডনিতে চওড়া ব্যাটে সব সমালোচনার জবাব দিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। সেঞ্চুরি করার পর তাই স্মিথের শরীরী ভাষায় সেই পুরনো আগ্রাসন। ২২৬ বলে ১৩১ রানের ইনিংস খেললেন তিনি। ১৬টি চারে সাজানো স্মিথের শতরানের ইনিংস।

 

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরির ১৬ মাস পরে আবার টেস্টে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। কেরিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন তিনি। টেস্টে বিরাটের (Virat Kohli) সেঞ্চুরির সংখ্যাও ২৭। টেস্টে মোট রানেও বিরাট কোহলিকে টপকে গেলেন স্মিথ। ৮৭ টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) করেছেন ৭৩১৮ রান। ৭৬ টেস্টে স্মিথের রান এখন ৭৩৬৮।

আরও পড়ুন – ISL 2020-21: রেফারিং নিয়ে অসন্তুষ্ট SC East Bengal, FSDL ও AIFF-কে চিঠি

সিডনিতে বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসেবে টেস্ট ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। ১৩৬ ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি হল স্মিথের। সবার আগে রয়েছেন অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)। তিনি ৭০টি টেস্ট ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি করেছিলেন।

আরও পড়ুন – কোয়ারেন্টিন বিধি শিথিল করার অনুরোধ, Cricket Australia-কে চিঠি BCCI-এর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Covid-19 vaccine could be available as early as next few days, Union health minister Harsh Vardhan

Fri Jan 8 , 2021
নিজস্ব প্রতিবেদন: দেশের ৭৩৬ জেলায় আজ শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় দফার ড্রাই রান। ভারতের হাতে এখন রয়েছে দুটি টিকা। কিন্তু কবে শুরু হবে টিকাকরণ? কিছুটা আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আরও পড়ুন-শীতের ইনিংস শেষ, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে পূবালী হাওয়া চেন্নাইয়ের Government General Hospital-এ করোনা টিকার দ্বিতীয় দফার ড্রাই […]

Breaking News

Recent Posts