হাইলাইটস
- কলকাতার সাদার্ন অ্যাভেনিউতে শিল্পীর মূর্তিতে মাল্যদান করেন অমিত কুমার ফ্যান ক্লাবের সদস্যরা।
- উপস্থিত ছিলেন শিল্পীর গুণমুগ্ধরা। করোনার কারণে ক্লাবের পক্ষ থেকে আগেই সোশ্যাল মিডিয়ায় কোনও রকমের জমায়েত না করার অনুরোধ করা হয়েছিল।
- তবুও সে সব উপেক্ষা করেই অনুরাগীরা শিল্পীর মূর্তিতে ফুল দিতে আসেন।
কলকাতার সাদার্ন অ্যাভেনিউতে শিল্পীর মূর্তিতে মাল্যদান করেন অমিত কুমার ফ্যান ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন শিল্পীর গুণমুগ্ধরা। করোনার কারণে ক্লাবের পক্ষ থেকে আগেই সোশ্যাল মিডিয়ায় কোনও রকমের জমায়েত না করার অনুরোধ করা হয়েছিল।
তবুও সে সব উপেক্ষা করেই অনুরাগীরা শিল্পীর মূর্তিতে ফুল দিতে আসেন। অমিত কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকেই বসানো হয়েছিল রাহুল দেব বর্মণের এই মূর্তিটি। উদ্বোধন করেছিলেন অমিত কুমার স্বয়ং। তবে ঘূর্ণিঝড় উম্পুনের দাপটে সাদার্ন অ্যাভেনিউতে অনেক বড় গাছ পড়ে গেলেও, প্রিয় পঞ্চমের মূর্তিটির কোনও রকম ক্ষতি হয়নি।