![]()
— রাম মন্দিরের আয়োজন খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
![]()
— লখনউ পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে রওনা দিলেন অযোধ্যার উদ্দেশে।
— উমা ভারতী ট্যুইট করে জানালেন রাম মন্দিরের ভূমি পুজোয় উপস্থিত থাকবেন তিনি।
— ভারতীয় বায়ু সেনার বিমানে অযোধ্যার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
— কলকাতা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া লাল রঙের গাঁদাফুল দিয়েই আজ অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ঘড়ির কাঁটা ১২টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড হওয়া মাত্রই মন্ত্রপূত ইট স্থাপনা করবেন প্রধানমন্ত্রী৷ হাতে সময় মাত্র ৩২ সেকেন্ড! ১২টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড বাজার আগেই সেরে ফেলতে হবে মন্দিরের ভিতের প্রথম ইট স্থাপনা পর্ব৷ কেন? কারণ, শাস্ত্রমতে এই ৩২ সেকেন্ডই স্থায়ী হবে সব থেকে বেশি শুভ ‘চক্র সুদর্শন মুহূর্ত’৷
— প্রধানমন্ত্রীর আসার আগে হনুমানগড়িতে চলছে চূড়ান্ত তত্পরতায় স্যানিটাইজেশনের কাজ।
— সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ট্যুইটে জানালেন, তিনি আশা রাখছেন আগামী প্রজন্ম রামের মর্যাদা মেনে চলবে। তাতেই সবার মঙ্গল হবে।
— মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ রাম মন্দির ভূমি পুজোর জন্যে পাঠাবেন ১১টি রুপোর ইঁট।
— মোরাদাবাদের একটি সংস্থা ভূমি পুজোর জন্যে প্রয়োজনীয় সব সামগ্রী পাঠাচ্ছে অযোধ্যায়।
— রাম মন্দিরের ভূমি পুজোয় উপস্থিত প্রত্যেক অতিথির হাতে তুলে দেওয়া হবে রুপোর মুদ্রা।
— মাটির প্রদীপে সেজে উঠেছে অযোধ্যা।
— উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে, সামাজিক দূরত্ব মেনেই ভূমিপুজোর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগ গুরু রামদেব, রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসের মতো ভিআইপিরা।