হোটেল রুমে নেট প্র্যাকটিস রাহানের! মজা করতে ছাড়লেন না ধাওয়ান

 

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে সিডনিতে কোয়ারেন্টিনে থাকলেও মাঠে নেমে অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। অনুশীলন বন্ধ। তাই হোটেলের ঘরে একান্তে নেট প্র্যাকটিসটা সেরে ফেললেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ অধিনায়ক আজিঙ্কে রাহানে। আর সোশ্যাল মিডিয়ায় রাহানের সেই ভিডিয়ো পোস্ট হতেই মশকরা করলেন শিখর ধাওয়ান।

রাহানের ইনস্টাগ্রাম পোস্টে যে ভিডিয়ো রয়েছে তাতে দেখা গিয়েছে ব্যাট হাতে হোটেলের ঘরে দরজায় নিজেই বল ছুড়ে ব্যাটিং প্র্যাকটিস করছেন রাহানে।  সঙ্গে পোষ্টে লিখেছেন, “বেশিক্ষণ ব্যাট ছাড়া থাকতে পারি না। তাই নেট বন্ধ থাকলেও বিকল্প উপায় বার করেছি। দুঃখিত প্রতিবেশীরা।”

 

 

রাহানের এই পোস্টটি দেখে মজা করতে ছাড়েননি টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। তাঁকে লিখতে দেখা যায়,”একদিন আগে প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তাতে তো ৫০ রান করলে। আবার কিসের প্র্যাকটিস। তার চেয়ে ঘরে মেয়েকে খাওয়াও।”

আরও পড়ুন – টেস্টে ৪-০ ব্যবধানে উড়ে যাবে ভারত! সতর্কবার্তা ক্লার্কের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

FIFA unveil 11 nominees for The Best Men's Player award । ফিফার বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনাল্ডোর সঙ্গে দৌড়ে লেওয়ানডস্কি

Wed Nov 25 , 2020
নিজস্ব প্রতিবেদন: বায়ার্ন মিউনিখের ত্রিমুকুট জয়ে বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির। ২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হলেন পোলিশ স্ট্রাইকার। তাঁর সঙ্গে পুরস্কারের দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার। ২০১৯-২০ মরসুমে অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির। ইউরোপ […]

Breaking News

Recent Posts