নিজস্ব প্রতিবেদন: কৃষি আইনের সুফল নিয়ে দেশ জুড়ে মতামত গড়ে তুলতে চাইছে কেন্দ্র। কৃষি আইনের ক্ষেত্রে ৮-টি বিষয়ের উপর জোর দিয়ে কেন্দ্র কৃষকদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) এই চিঠিটি লিখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) এই চিঠিটিকে নিয়ে টুইট করেন। এবং আশা প্রকাশ করেন বিষয়টি এবার সকলে বুঝবেন।
চিঠিটিতে বলা হয়েছে, সরকার কৃষকদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে প্রস্তুত। তবে সেখানে বিরোধীদের কেনও অ্যাজেন্ডাকে স্বীকার করা হবে না। ন্যূনতম সহায়ক মূল্য এবং জমি নিয়ে কৃষকদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়েও আশ্বস্ত করা হয়েছে কৃষকদের।
তবে বিরোধীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চিঠিতে কৃষকদের সুরাহার কোনও ইঙ্গিত নেই।
গতকালই সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছিল, একটি নিরপেক্ষ কমিটি গঠন করে দু’পক্ষের দাবি ও অভিযোগ নিয়ে আলোচনা জরুরি। তার পরেই কেন্দ্রের তরফে এই চিঠি।
also read: Farmers’ Protest Updates: আন্দোলনের অধিকার আছে কৃষকদের- Supreme Court