‘ভার্চুয়াল কাস্টমার সার্ভিস’ প্রোগ্রাম চালু করেছে অ্য়ামাজন। যেখানে কর্মীদের সুবিধা মতো বাড়ি থেকে কাজ করার ছাড় দেওয়া হয়। এই প্রোগ্রামের আওতায় অধিকাংশ ভারতে নতুন কর্মচারী নিয়োগ করা হবে বলে ই-কমার্স সংস্থাটি জানিয়েছে। সে ক্ষেত্রে ওই কর্মীরাও বাড়িতে বসে কাজ করার সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
নতুন কর্মীদের মূল কাজ হবে, ই-মেইল, চ্যাট, সোশ্যাল মিডিয়া বা টেলিফোনের মাধ্যমে গ্রাহক পরিষেবায় সহায়তা করা। আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস টুয়েলভ পাশ। ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু বা কন্নড় ভাষায় দক্ষতা থাকলে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে।
আরও পড়ুন: পার্ট-টাইম চাকরি খুঁজছেন? টিভি দেখে সপ্তাহে আয় করুন ৬৫ হাজার টাকা!
প্রাথমিকভাবে অস্থায়ীভাবে নিয়োগ করা হলেও ভবিষ্যেতে তা স্থায়ী হওয়ার সুযোগ থাকছে বলেও আশ্বস্ত করেছে অ্যামাজন ইন্ডিয়া। পারফরম্যান্স এবং ব্যাবসার প্রয়োজন অনুসারে বছরের শেষে কিছু সংখ্যক কর্মীকে স্থায়ী পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
চলতি বছরের শুরুতেই ভারতে বিপুল কর্মী নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল অ্যামাজন। আগামী ২০২৫ সাল পর্যন্ত এদেশে প্রযুক্তি, পরিকাঠামো এবং লজিস্টিক নেটওয়ার্কে ১০ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছিল তারা।
লকডাউনের জেরে অনলাইনে পণ্যের চাহিদা বাড়ছে। সেই চাহিদা পুরন করতে গত মে মাসে গুদাম এবং ডিলেভারি নেটওয়ার্কে ৫০ হাজার কর্মী অস্থায়ী ভাবে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়। এ ছাড়া গত সাত বছরের বেশি সময়কালে তাদের লগ্নির ফলে আরও ৭ লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে বলে বলেও মন্তব্য করেছিল এই ই-কমার্স সংস্থাটি।
