কেমন আছেন BCCI সভাপতি সৌরভ, ফোনে খবর নিলেন প্রধানমন্ত্রী Narendra Modi

নিজস্ব প্রতিবেদন: কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ফোন করে খবর নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকালে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। সৌরভের চিকিত্সার জন্যে কোনও সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা তাও জানতে চান।  সূত্রের খবর, সোমবার টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে দেখতে হাসপাতালে আসতে পারেন BCCI সচিব জয় শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

আরও পড়ুন-পরকীয়ার জেরে খুন স্বামীকে, কিনারা হল বস্তাবন্দি দেহ-রহস্যের 

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্ডিয়াক অ্য়ারেস্ট ও তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছিলেন, সৌরভের চিকিত্সার জন্য সব ধরনের সাহায্য দেওয়া হবে। প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হবে।

সৌরভের চিকিত্সার জন্য আসছেন স্বনামধন্য কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। সোমবার তাঁর কলকাতায় আসার কথা। তবে রবিবার সন্ধেয় জানা গিয়েছে, শেঠি আসছেন মঙ্গলবার। তিনি ও তাঁর টিম অবশ্য আগেই জানিয়েছেন, সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তাঁর তত্ত্বাবধানেই আলোচনায় বসবে মেডিকেল বোর্ড।

আরও পড়ুন-‘দলের কিছু নেতা, কর্মীদের নাম ভাঙিয়ে খান’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘বেসুরো’ Rajib 

সৌরভের চিকিত্সার জন্য ৫ ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জেনদের তত্ত্বাবধানে চিকিত্সা চলছে মহারাজের। যদিও বাইপাস সার্জারি নিয়ে কোনও ইঙ্গিত দেননি মেডিকেল বোর্ডে থাকা চিকিত্সকরাও। চিকিত্সকরা জানিয়েছিলেন, সময়ে হাসপাতালে পৌঁছেছিলেন দাদা। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছিল। তাঁর হার্টে তিনটি ব্লকেজ ছিল। ফলে বাইপাস সার্জারির প্রসঙ্গ উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমেই বাকি দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হতে পারে।

রবিবার দুপুরের মেডিকেল বুলেটিনে ড. সপ্তর্ষি বসু জানিয়েছেন,সৌরভের পুরোপুরি সুস্থ হতে দু থেকে তিন সপ্তাহ লাগতে পারে। তিনিও এদিন জানিয়েছিলেন, সৌরভের বাইপাস সার্জারির হয়তো প্রয়োজন হবে না। তবে চিকিত্সার পরবর্তী ধাপ কী হবে তা নির্ভর করছে ডাক্তার দেবীর শেঠির পরামর্শের উপর। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sourav Ganguly Health Update: Dr Devi Shetty to reach Kolkata on Tuesday

Sun Jan 3 , 2021
নিজস্ব প্রতিবেদন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাইপাস সার্জারির প্রয়োজন হয়তো পড়বে না। তবে তাঁর হার্টে থাকা দুটি ব্লকেজের চিকিত্সার পরবর্তি ধাপ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জেন দেবী শেঠি ও তাঁর টিম। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। সোমবার ডাক্তার শেঠি ও তাঁর টিমের কলকাতায় আসার কথা ছিল। আজ সৌরভের […]

Breaking News

Recent Posts