Saina Nehwal, HS Prannoy Test Positive for Covid-19

নিজস্ব প্রতিবেদন : ​ফের করোনায় আক্রান্ত ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। কোভিডে (COVID 19) আক্রান্ত হওয়ার পর বর্তমানে ব্যাঙ্ককের একটি হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন সাইনা। সাইনার পাশাপাশি এইচ এস প্রণয়ও করোনায় আক্রান্ত। তাঁকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে কোভিড পরীক্ষার ছবি শেয়ার করেন সাইনা। ওই ছবি শেয়ারের পরপরই মঙ্গলবার খবর পাওয়া যায়, ভারতের এই ব্যাডমিন্টন তারকা আক্রান্ত হয়েছেন করোনায়। বর্তমানে ২০২১ থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নেন সাইনা নেহওয়াল এবং এইচ এস প্রণয়। খেলা শুরুর আগেই এবার কোভিডে (Corona) আক্রান্ত হন সাইনা। ফলে থাইল্য়ান্ড ওপেন থেকে চিটকে গেলেন সাইনা, প্রণয়।

প্রসঙ্গত এর আগেও একবার করোনায় আক্রান্ত হন সাইনা নেহওয়াল। ওই সময় সাইনার পাশাপাশি তাঁর স্বামী পারুপলি কাশ্যপও করোনায় সংক্রমিত হন। প্রথমবারের পর এবার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন সাইনা। ফলে ব্যাঙ্ককের ওই হাসপাতালে আগামী ১০ দিন সাইনাদের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে খবর।

আরও পড়ুন  : ​নিক ছোট ১০ বছরের, বিয়ের ২ বছর পর মুখ খুললেন Priyanka Chopra

বিশ্ব জুড়ে মহামারী থাবা বসানোর পর থেকে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হতে শুরু করেন। অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্য রাই বচ্চন কিংবা নীতু কাপুর, বলিউডের পাশাপাশি এবার খেলার জগতেও থাবা বসাতে শুরু করেছে কোভিড ১৯।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Ind vs Aus: পেটের পেশিতে টান, Brisbane Test-এর আগে ছিটকে গেলেন বুমরা

Tue Jan 12 , 2021
ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চার টেস্টের সিরিজ খেলবে Team India. সেই সিরিজের কথা মাথায় রেখে বুমরাকে আগে থেকেই বিশ্রামে রাখা হচ্ছে।  Source link

Breaking News

Recent Posts