Christmas-এ সারপ্রাইজ! নিউ ইয়ারে স্ত্রী’কে গোল গিফট Roy Krishna’র

নিজস্ব প্রতিবেদন: রবিবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে (NorthEast United FC) হারিয়ে আইএসএলে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান  (ATK Mohun Bagan)। নতুন বছরের প্রথম ম্যাচ জিততেই আবার লিগ শীর্ষে হাবাসের দল। রবিবার আবার গোল পেয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna) । আর নতুন বছরের প্রথম গোল স্ত্রী নাজিয়াকে (Nazia) উপহার দিলেন তিনি। ক্রিসমাসের আগে রয়ের (Roy Krishna)স্ত্রী নাজিয়া (Nazia), ফিজি থেকে গোয়াতে এসে চমকে দিয়েছিলেন।

রবিবার নর্থ ইস্টের (NorthEast United FC) বিরুদ্ধে করা গোলটি স্ত্রী নাজিয়াকে (Nazia)উপহার দিয়ে রয় কৃষ্ণা (Roy Krishna) জানান, “আমি আমার রবিবারের গোল উপহার হিসেবে স্ত্রী নাজিয়াকে দিতে চাই। ও আমার সবচেয়ে বড় সমর্থক আবার সমালোচক। গোল যখন পাই না তখন নানাভাবে আমাকে উদ্বুদ্ধ করে। আমি গোল না পেলে ও খুশি হয় না। এবার তো ক্রিসমাস পালনের জন্য আমাকে চমকে দিয়ে ফিজি থেকে এখানে চলে এসেছিল।”

লিগে প্রথম পর্বের শেষ ম্যাচ এটিকে মোহনবাগান  (ATK Mohun Bagan) খেলবে ১১ জানুয়ারি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সেই মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে রয় কৃষ্ণা (Roy Krishna) জানান, “লিগ টেবিলের শীর্ষে আছি বলেই যে মুম্বই সিটির বিরুদ্ধে কোনও বাড়তি সুবিধা পাব বলে মনে করি না। মুম্বই এবার দারুণ খেলছে। শুরু থেকেই লিগ টেবিলে আমাদের সঙ্গে টক্কর দিচ্ছে। ওরা শক্তিশালী প্রতিপক্ষ। দারুণ উত্তেজনাপূর্ণ ম্য়াচ হবে একটা। আমাদের লক্ষ্য হবে নিজেদের ফোকাস ঠিক রাখা। নর্থ-ইস্টের বিরুদ্ধে ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নিতে হবে।”

আরও পড়ুন- ISL 2020-21: জয় দিয়ে বছর শুরু সবুজ-মেরুনের, লিগ শীর্ষে ATK Mohun Bagan

পাশাপাশি রয় কৃষ্ণা (Roy Krishna) আরও জানান, “গতবারের তুলনায় এবার আমাদের দল শক্তিশালী। রক্ষণে শক্তি অনেক বেড়েছে। নতুন কিছু ভাল ফুটবলার যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হয়েছে। যত দিন যাবে আমাদের দল আরও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

আরও পড়ুন-Pele’কে টপকালেন Cristiano Ronaldo, ক্লাব ও দেশ মিলিয়ে ৭৫৮ গোল CR7-এর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus-এ আক্রান্ত যিনি, তিনিও কি Vaccine নিতে পারবেন? জেনে নিন

Mon Jan 4 , 2021
নিজস্ব প্রতিবেদন– করোনা ভ্য়াকসিন নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেইসব প্রশ্নের মধ্যে কয়েকটির ব্যাপারে তথ্য দিয়েছে। Covaxin ও Covishield- করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের হাতে এখন দুটি অস্ত্র রয়েছে। এই দুটি ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দিয়েছে DCGI. তবে সরকারের তরফে আগেই জানানো হয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়াটা দেশবাসীর […]

Breaking News

Recent Posts