২) আইডিএফসি ফার্স্ট ব্যাংক (IDFC First Bank): তালিকায় যে ব্যাংকের নাম দ্বিতীয় স্থানে আছে সেটিও একটি বেসরকারি ব্যাংক। ফিক্সড ডিপোজিটে বার্ষিক সর্বোচ্চ ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এই ব্যাংকে দেড় লক্ষ টাকা লগ্নি করলে ৫ বছর পরে রিটার্ন বাবদ ২ লক্ষ ১৪ হাজার ৮৩৯ টাকা পাওয়া যেতে পারে।
৩) আরবিএল ব্যাংক (RBL Bank): স্থায়ী আমানতে সর্বোচ্চ বার্ষিক ৭.১৫ শতাংশ সুদ দিচ্ছে আরবিএল ব্যাংক। বেসরকারি এই ব্যাংকটিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা FD করা হলে ৫ বছর পরে ২ লক্ষ ১৩ হাজার ৭৮৬ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: পোস্ট অফিসের এই ৩ প্রকল্পে টাকা রাখুন, সুদ পাবেন ব্যাংকের থেকে অনেক বেশি!
৪) ইয়েস ব্যাংক (Yes Bank): তালিকায় চতুর্থ স্থানে আছে বেসরকারি ইয়েস ব্যাংকের নাম। বর্তমানে সর্বোচ্চ বার্ষিক ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে তারা। ফলে ৫ বছরের মেয়াদে দেড় লক্ষ টাকা আমানত করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে ২ লক্ষ ১২ হাজার ২১৭ টাকা সুদ পাওয়া যেতে পারে। এ ছাড়া বিদেশি Deutsche Bank-ও ওই একই হারে FD-তে সুদ দিচ্ছে।
৫) ইন্ডাসইন্ড ব্য়াংক (IndusInd Bank): বর্তমানে ইন্ডাসইন্ড ব্যাংকে ফিক্সড ডিপোজিটে বছরে সর্বোচ্চ ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। যে কারণে দেড় লক্ষ টাকা FD করলে ৫ বছর পরে ২ লক্ষ ৯ হাজার ৬২৫ টাকা সুদ পাওয়া যেতে পারে।
