telangana fire: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন – major fire breaks out at a chemical factory in medchal-malkajgiri district of telangana

এই সময় ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার আগুনের গ্রাসে রাসায়নিক কারখানা। শনিবার রাতে মেডচল-মালকানগীরী জেলার দুন্দিগল এলাকার একটি রাসায়নিকের কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বহু দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলের খুব কাছেই এয়ার ফোর্স অ্যাকাডেমি অবস্থিত। দমকলের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

খবর পেয়ে দমকলের মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। প্রশাসনের পদস্থ কর্তারা ঘটনাস্থলে হাজির হয়েছেন।

কীভাবে আগুন লাগল সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: উদ্ধারের চেষ্টা ব্যর্থ, তেলেঙ্গানার জলবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৯ কর্মীর মৃত্যু

বিশদ আসছে…

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh Rajput Death Case: Actor’s Staff Neeraj Explains Exactly What Happened on June 13 And June 14

Sat Aug 22 , 2020
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমাগত জটিল হয়ে উঠছে। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে সুশান্তের বাড়ির কর্মী নীরজের বয়ান। মুম্বই পুলিসকে দেওয়া নীরজের  ৩ পাতার লম্বা বয়ান উঠে এসেছে ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদনে। ১৩ ও ১৪ জুন ঠিক কী কী ঘটেছিল? নীরজের দেওয়া বয়ানে ”১৩ তারিখ সুশান্ত স্যার সকাল ৭টায় […]

You May Like

Breaking News

Recent Posts