মা হলেন Dangal Girl, ছবি শেয়ার করে লিখলেন অসাধারণ এক মেসেজ

নিজস্ব প্রতিবেদন– বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ঘর আলো করে এসেছে ফুটফুটে মেয়ে। একই দিনে ভারতীয় ক্রীঢ়াক্ষেত্রের আরেক তারকাও মা হলেন। কুস্তির জগত্ তাঁকে Dangal Girl বলেই চেনে। মা হলেন ববিতা ফোগত (Babita Phogat)। সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের ছবিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে অসাধারণ একটি মেসেজ লিখলেন তিনি। 

ববিতা লিখলেন, ”আমাদের SONshine-এরর সঙ্গে আপনাদের পরিচয় করাই। আপনারা স্বপ্নের উপর বিশ্বাস রাখুন। স্বপ্ন সত্য়ি হয়। আমাদের স্বপ্ন নীল রঙের পোশাক গায়ে জড়িয়ে এসেছে। ২১ নভেম্বর প্রথমবার বেবি বাম্প সহ ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন ববিতা। সেদিন তাঁর পাশে ছিলেন স্বামীও। ববিতা সেদিন লিখেছিলেন, তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমি প্রতি মুহূর্তে নিজেকে লাকি বলে উপলব্ধি করি। তুমিই আমার খুশির আশ্রয়। তুমি আমাকে পূর্ণতা দাও। তোমার সঙ্গে জীভনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।”

আরও পড়ুন–  Virat Kohli ও Anushka Sharma-র মেয়ের নামকরণ করবেন কে, জানেন?

ববিতার স্বামী বিবেকও কুস্তিগীর। ২০১৪ সালে দুজনের প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েছিলেন বলে জানান ববিতা। সেই সম্পর্ক প্রথমে বন্ধুত্ব, পরে ভালবাসায় পরিণত হয়। ২০১৯ সালে দুজন সাত পাকে বাঁধা পড়েন। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দশ বছরের মধ্যেই লোহিত সাগরতীরে Eco City 'লাইন'

Mon Jan 11 , 2021
গাড়িহীন, পথহীন, কার্বন নিঃসরণহীন সম্পূর্ণ দূষণমুক্ত শহর এই ‘Line’ Source link

Breaking News

Recent Posts