করোনা আক্রান্ত এবার গরিলাও। Gorillas test positive for coronavirus at San Diego Zoo Safari Park

নিজস্ব প্রতিবেদন: মানবসমাজ ছেড়ে করোনা আগেই হানা দিয়েছিল প্রাণীরাজ্যে। তবে গরিলার কোভিড আক্রান্ত হওয়ার খবর এই প্রথম। 

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর জু সাফারি পার্কে (San Diego Zoo Safari Park) দুই গরিলা করোনা পজিটিভ। মনে করা হচ্ছে, আমেরিকায় তো বটেই, এমনকি বিশ্বেও প্রাইমেটদের (স্তন্যপায়ী পরিবারেরই একটি অংশ) মধ্যে এই প্রথম কোনও প্রাণীর করোনা-আক্রান্ত হওয়ার খবর মিলল।

পার্কের এগজিকিউটিভ ডিরেক্টর (The park’s executive director) লিজা পিটারসন (Lisa Peterson) জানিয়েছেন, আক্রান্ত প্রাণীদের ভিটামিন, ফ্লুইড এবং খাবার (vitamins, fluid and food) দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট কোনও চিকিৎসা এখনও শুরু করা যায়নি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত গরিলাদের কোয়ারেন্টিনে (quarantine) রাখা হয়েছে। প্রসঙ্গত, আমেরিকায় কোভিড সংক্রমণের কারণে ২০২০-র ডিসেম্বর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার এই চিড়িয়াখানাটি।

Also Read: হার্ড ইমিউনিটি এখনও ঢের দূরে, জানাল WHO

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ব্রিসবেন টেস্টে নামার আগে Paine-Smith'র পাশেই Langer

Wed Jan 13 , 2021
নিজস্ব প্রতিবেদন:  সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করেছিলেন অজি অধিনায়ক টিম পেইন। ম্যাচ শেষে ভুল বুঝতে পারেন তিনি। তাই প্রেস কনফারেন্স-এ এসে জানান, তিনি যা করেছেন তা বোকামি। তাই অশ্বিনের কাছে ক্ষমা চেয়েছেন। আর পঞ্চম দিনে ড্রিঙ্কস ব্রেক-এর সময় পিচের উপর চুপিসারে পন্থের Crease Marks তুলে দেন পা […]

Breaking News

Recent Posts