করোনার টিকা নেওয়ার পরই ২৩ জনের মৃত্যু, উদ্বেগ নরওয়েতে

নিজস্ব প্রতিবেদন: Corona Vaccine টিকা নেওয়ার পরই একের পর এক মৃত্যু নরওয়েতে। সবমিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যাটা তেইশ জনের। নরওয়ে জুড়ে এখন তাই ভ্যাকসিন আতঙ্ক। অন্যদিকে আজ থেকেই ভারতে শুরু টিকাকরণ কর্মসূচি। তার মধ্যেও এই খবর নিঃসন্দেহে উদ্বেগের। যদিও নরওয়েতে বিতর্কের কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন। উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নরওয়েতে টিকাদান পর্ব শুরু হয়েছিল।

নরওয়ের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে যাঁরা টিকা নেন, তাঁদের মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, যা পরে গুরুতর আকা নেয়। নরওয়ে সরকারের বক্তব্য, এ ক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের টিকা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। ভ্যাকসিনের বেশ কিছু সাইড এফেক্ট দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই। এদেশে সেরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড বা ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ভবিষ্যত কী হয়, এখন সেদিকেই নজর সকলের। 

আরও পড়ুন:  অপেক্ষা শেষ, আজ থেকে দেশজুড়ে শুরু করোনার টিকাকরণ কর্মসূচি

উল্লেখ্য, আজ গোটা দেশজুড়ে আজ থেকে শুরু গণ টিকাকরণ। প্রথম পর্যায়ে প্রায় ছ-লক্ষ উননব্বই হাজার টিকার ডোজ পাঠিয়েছে কেন্দ্র। যার মধ্যে কলকাতা পেয়েছে প্রায় ৯৪ হাজার ভ্যাকসিন। করোনার বিরুদ্ধে টিকাকরণের প্রথম দিনে তাই উত্‍সাহ-উদ্দীপনা চরমে। সকাল সাড়ে দশটায় ভিডিয়ো কনফারেন্সে এই ভ্যাকসিনেশন-পর্ব শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Hardik, Krunal Pandya's father breathes his last

Sat Jan 16 , 2021
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন হার্দিক পান্ডিয়ার বাবা। শনিবার সকালে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় হার্দিক পান্ডিয়ার বাবা হিমাংশু পান্ডিয়ার। যে খবর প্রকাশ্যে আসতেই বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে শোক প্রকাশ করা হয়।  বর্তমানে সৈয়দ মুস্তফা আলি ট্রফির জন্য ব্যস্ত রয়েছেন হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়া। বরোদা টিমের অধিনায়কত্ব নিয়ে ব্যস্ত ক্রুনাল। ফলে […]

Breaking News

Recent Posts