ব্রিটেন-দক্ষিণ আফ্রিকার পর এক নতুন প্রজাতির করোনার সন্ধান মিলল Germany-তেও

নিজস্ব প্রতিবেদন: ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার পর এবার জার্মানি। দেখা মিলল করোনার নতুন এক স্ট্রেনের। নতুন প্রজাতির এই করোনার সন্ধান পাওয়া গেল দক্ষিণ জার্মানির বাভারিয়ায়। এনিয়ে তদন্ত আরও খোঁজ খবর শুরু করেছেন জার্মান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন-কার ভরসায় জিতবেন? নন্দীগ্রামে ২ লক্ষ ১৩ হাজার ‘জয় শ্রী রাম’ ভোট পদ্মে: Suvendu  

ইতিমধ্যে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় বেহাল করে ছেড়েছে করোনার নতুন একটি প্রজাতি। নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে দেশের অধিকাংশ জায়গায়। আতঙ্কে একাধিক দেশ ব্রিটেনের সঙ্গে তাদের বিমান যোগাযোগ বিচ্ছিন্নও করে দেয়। ভারতেও ব্রিটেনের নতুন প্রজাতির করোনার সন্ধান মিলেছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছে আরও এক নতুন প্রজাতির করোনা ভাইরাস।

জার্মানির Garmisch-Partenkirchen শহরে করোনার যে নতুন প্রজাতিটির সন্ধান পাওয়া গিয়েছে তাতে এখনও  পর্যন্ত আক্রান্ত ৩৫ জন।  মোট ৭৫ জন করোনা পজিটিভ হন। তার মধ্যে ওই ৩৫ জন নতুন প্রজাতির করোনায় আক্রান্ত।

জার্মানির স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা জানিয়েছেন, নতুন প্রজাতির করোনা অতি সংক্রামক কিংবা কোভিড-১৯ এর থেকে বেশি প্রাণঘাতী কিনা তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে আরও পরীক্ষার প্রয়োজন।

আরও পড়ুন-BJP মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর: Mamata; মাওবাদী এনে ক্ষমতায় এসেছিল, বিসর্জন হবে: Dilip

নতুন প্রজাতির করোনা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করতে দেশের ১৬ প্রদেশের প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন জার্মানিক চ্য়ান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল।  নভেম্বরের শুরু থেকেই দেশে স্কুল, কলেজ, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। এবার আরও কড়া হাতে লকডাউন ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত সে দেশের সংবাদমাধ্যমের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

এই প্রথম বাইডেনকে শুভেচ্ছা বিদায়বেলায় 'নরম' ট্রাম্পের

Wed Jan 20 , 2021
বাইডেনের সাফল্যের জন্য প্রার্থনার আর্জি দেশবাসীকে। Source link

Breaking News

Recent Posts