Taliban militant threatens Malala Yousafzai on Twitter

নিজস্ব প্রতিবেদন: অনেক দিন বন্ধ ছিল। এবার আবারও হুমকির মুখোমুখি মালালা ইউসুফজাই।

মালালার উপর হামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানি তালিবান জঙ্গি  (A Pakistani Taliban militant) এহসানউল্লা এহসানের (Ehsanullah Ehsan) নামে তৈরি একটি টুইটার হ্যান্ডল (Twitter) থেকে হুমকি এসেছে। সেখানে রীতিমতো আক্রোশের সঙ্গে মালালাকে উদ্দেশ্য করে বলা হয়েছে– আগের বার বেঁচে গিয়েছিলে, এ বার আর কোনও ভুল হবে না।

আরও পড়ুন: উটের ছানা চুরি করে উপহার বান্ধবীকে

বিশ্ব জুড়ে নারীর ক্ষমতায়নের বিশেষ মুখ নোবেলজয়ী মালালা (Nobel Laureate Malala Yousafzai)। প্রতিবাদের মুখ। নারী-শিক্ষা আন্দোলনেরও অন্যতম মুখ তিনি। সেই তাঁকে আবারও জঙ্গি আক্রোশের মুখে পড়তে হল।

এর ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পাকিস্তান সরকার। সমালোচিত ইমরান খানও (Prime Minister Imran Khan)। এক অপরাধী কী ভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে, তা নিয়ে মালালা নিজেও সরব হয়েছেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় স্কুলে ঢুকে শতাধিক পড়ুয়াকে অপহরণ দুষ্কৃতীদের, গুলিবিদ্ধ মৃত ১



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

China releases video, shows confrontation with Indian soldiers

Sat Feb 20 , 2021
নিজস্ব প্রতিবেদন: অবশেষে গালওয়ান সংঘর্ষের ভিডিয়ো প্রকাশ করল চিন। যা নিয়ে বৈদেশিক মহলে নানা আলোচনা চলছে। বেজিং স্বীকার করল ৫ চিনা জওয়ানের প্রাণহানির কথা। দেশের মানুষের ক্ষোভ প্রশমন নাকি, অন্য কোনও লক্ষ্যে চিন এতদিন পরে গালওয়ানের কথা শুধু স্বীকারই করল না, প্রকাশ করে ফেলল ভিডিয়োটিও, তা নিয়ে জল্পনা চলছে। video […]

Breaking News

Recent Posts