ছেলে বিয়ে বলে কথা! আকাশ থেকে কোটি কোটি টাকা ওড়ালেন বাবা

নিজস্ব প্রতিবেদন: ছেলের বিয়ে বলে কথা! তাই আমন্ত্রিতদের উপর টাকার বর্ষণ করলেন বাবা। সেই জন্য আনা হয়েছিল হেলিকপ্টার। অভিনবত্ব ও চমক আনতে এই পদক্ষেপ বাবার। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ার ময়দানে আসা মাত্রই অবাক চোখে ভাইরাল গোটা ভিডিও। একাংশ অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন তাঁরা। তবে মজা করে একাংশ এ হেন বিয়ে বাড়িতে খেতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। 

ঘটনাটি ঘটেছে পাঞ্জাব পাকিস্তানে। জানা গিয়েছে, ‘বারাতে’র উপর নিজে হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। আনন্দে আটখানা বাবার এহেন কাণ্ড  বিশ্বজুড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সহজে । জানা গিয়েছে, টাকার সঙ্গে ছিল গোলাপের পাপড়ি। স্থানীয় এক সংবাদ মাধ্যম ঘটনাটি তুলে ধরেন। 

দেখুন ভিডিও…

জানা গিয়েছে, হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীন বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তাঁরা।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Pakistan Prime Minister Imran Khan Tests Positive for COVID-19

Sat Mar 20 , 2021
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার টুইট করে একথা জানান, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফইজল সুলতান। জানা যাচ্ছে, দুদিন আগেই Covid ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান। আর তার পরেই পাক প্রধানমন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ হয়। এই মুহূর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা পাক প্রধানমন্ত্রী।  PM Imran Khan has tested positive for Covid-19 and […]

Breaking News

Recent Posts