নিজস্ব প্রতিবেদন: সকালে নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে ঢুকতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বাঁধার মুখে পড়েছিলেন। পঞ্চম দফার ভোটের শেষবেলায় অসুস্থ হয়ে পড়লেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। প্রবল শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। আপাতত মদন মিত্রকে বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসক।