২০১১ বিশ্বকাপ ফাইনালে ফিক্সিং! ফৌজদারি তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদন:  শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে অভিযোগ করেছিলেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে শ্রীলঙ্কার বর্তমান ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা ঘটনার তদন্তের নির্দেশ দেন। পরিস্থিতি বেগতিক দেখে পাল্টি খান মাহিন্দানান্দা অতুলগামাগে। দাবি করেন, এটা নাকি তাঁর সন্দেহ ছিল! তবে শ্রীলঙ্কা সরকার বিষয়টি একেবারেই হালকাভাবে নিতে রাজি নয়। ঘটনার ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার।

প্রসঙ্গত শ্রীলঙ্কার সিরাসা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বর্তমানে বিদ্যুত্ মন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে বলেন, “সে দিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি তখন নিজে ছিলাম এই দেশের ক্রীড়ামন্ত্রী। আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল। আসলে সেই সময় আমি এই সব তথ্য ফাঁস করতে চাইনি।”

এরপরেই শোরগোল শুরু হয়ে যায়। ২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলা দুই প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে মন্ত্রী অতুলগামাগের ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দেন। মাহিন্দানান্দা অতুলগামাগের অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করেছে লঙ্কান পুলিস ইন্ডিপেন্ডেন্ট স্পোশাল ইনভেস্টিগেশন ইউনিট। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা হয়েছিল কিনা এই নিয়ে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে অরবিন্দ ডি সিলভাকে। কারণ ২০১১ বিশ্বকাপর সময় শ্রীলঙ্কার নির্বাচক প্রধান ছিলেন তিনি।

আরও পড়ুন – বিরাটদের অনুশীলন কবে শুরু হবে, সাফ জানিয়ে দিলেন সৌরভ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India fights coronavirus: কোভিড রোগীদের পাশে দাঁড়াতে ছবি বিক্রি করে অর্থদান এই খুদে চিত্রশিল্পীর - six-year-old donates rs 54,000 he earned with his paintings to covid fight in mumbai

Tue Jun 30 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: ছোট থেকেই পেন্টিংয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। কিন্তু সেই ভালোলাগা কখন যে মানুষের সাহায্যের জন্য আরও বড় হয়ে উঠবে, তা কখনও ভাবেনি ৬ বছরের একরত্তি ছেলে কবীর মোদে। নিজের অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং বিক্রি করে ৫৪ হাজার টাকা কোভিড রোগীদের চিকিত্‍সার জন্য সেই অর্থদান করে দিল মুম্বইয়ের এই […]

Breaking News

Recent Posts