হাইকোর্টের অন্য বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন মদনের /Madan Mitra file a PIL to High Court Register General no demand fast hearing

নিজস্ব প্রতিবেদন: অনির্বায কারণবশত বৃহস্পতিবার হাইকোর্টে (Calcutta High Court) হল না নারদ মামলার শুনানি। এরপরই অন্য বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে চিঠি দিলেন মদন মিত্রের (Madan Mitra) আইনজীবী।

আরও পড়ুন: আজ হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি, আপাতত জেল হেফাজতেই চার হেভিওয়েট

সূত্রের খবর, আচমকা বৃহস্পতিবারের শুনানি বাতিল হয়ে যাওয়ায় চিঠিতে বিস্ময় প্রকাশ করেন মদন মিত্রের (Madan Mitra) আইনজীবী। বুধবারের মতো বৃহস্পতিবারও দুপুর ২টোর সময়ই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সকালে আচমকা হাইকোর্টের (Calcutta High Court) ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়, অনিবার্য কারণবশত শুনানি হবে না। আদালত সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল না আসার কারণেই শুনানি বাতিল করা হয়। ফলে আপাতত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়দের জেল হেফাজতেই থাকতে হবে। শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।     

আরও পড়ুন: আমাদের এক সেকেন্ডও বলতে দেওয়া হয়নি: Mamata

বুধবার নারদ কাণ্ডের দুটি পৃথক মামলা ওঠে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। একটি সিবিআইয়ের তরফে করা হয়, এই মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অপরটি চার হেভিওয়েটের তরফে করা হয়, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার জন্য। সিবিআই(CBI) ও তৃণমূলের তরফে ছিলেন দেশের দুঁদে আইনজীবীরা। তৃণমূলের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিংভি ও সিদ্ধর্থ লুথরা। পাশাপাশি সিবিআই-এর তরফে দাঁড় করানো হয় তুষার মেহতা ও ওয়াই জে দস্তুরকে।বুধবার দিনভর হাইকোর্টে ভার্চুয়াল শুনানি চলে। এরপর বৃহস্পতিবার ফের শুনানির নির্দেশ দেন বিচারপতিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পার্কস্ট্রিটে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

Thu May 20 , 2021
নিজস্ব প্রতিবদেন: পার্কস্ট্রিটে বহুতলে আগুন। বহুতলের ৮ তলায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলার কারণে বহুতলের দু-একটা অফিস খোলা ছিল। খুব কম সংখ্যক লোক নিয়ে কাজ চলছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁদের বহুতল থেকে বের করে আনা হয়। দমকল মন্ত্রী […]

Breaking News

Recent Posts