‘আপনার হস্তক্ষেপ প্রয়োজন’, অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়ে Mamata-কে চিঠি Adhir-র

নিজস্ব প্রতিবেদন: নিজের সাংসদ তহবিলের টাকায় অক্সিজেন পান্ট তৈরি করতে চান মুর্শিদাবাদে। কিন্তু ফাইল আটকে স্বাস্থ্য ভবনে! এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhuri)।

বিপদের ইঙ্গিত মিলেছিল ভোটের সময়ই। বাংলায় করোনা পরিস্থিতি এখন রীতিমতো উদ্বেগজনক। সংক্রমণে লাগাম পরাতে যখন কার্যত লকডাউন ঘোষণা করেছে সরকার, তখন করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে অধীর চৌধুরী। মুর্শিবাদের জেলাশাসক চিঠি লিখে ইতিমধ্য়েই জেলা অক্সিজেন প্লান্ট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। ওই টাকায়  দুটি অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্স কেনার জন্যও বলেছিলেন।

আরও পড়ুন: না চাইতেও ওড়িশাকে ৫০০ কোটি, ক্ষয়ক্ষতি যাচাইয়ের পর ৫০০ কোটি পাবে বাংলা-ঝাড়খণ্ড

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন অধীর। চিঠিতে উল্লেখ, ‘মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট বসানো ও অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত দুটি অ্যাম্বুল্যান্স কেনার জন্য় আমার সাংসদ তহবিলের টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে জেলাশাসককে চিঠি লিখেছি। জেলাশাসকের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনুমোদন আসেনি এখনও’।  মুখ্যমন্ত্রীকে, বহরমপুরের সাংসদের অনুরোধ, ‘জরুরি ভিত্তিতে এই প্রস্তাব অনুমোদনের জন্য আপনার হস্তক্ষেপে প্রয়োজন।’

আরও পড়ুন: ৫ জুন তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক, বিধায়ক সাংসদদের হাজির থাকার নির্দেশ

প্রসঙ্গত, অধীর চৌধুরী  নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তখন রাজ্যে বিধানসভা ভোট চলছে। বড়ঞার প্রার্থী শিলাদিত্য হালদারের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর নিভৃতবাসে চলে গিয়েছিলেন অধীর (Adhir Chowdhury)। এরপর টুইট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিডবিধি মেনে চলতে অনুরোধ করছি’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

President Biden to propose $6tn spending plan

Fri May 28 , 2021
In the two decades since, following the September 11 attacks, the Great Recession and a global pandemic, American support for government activism has returned – and Biden, long considered a political centrist, is proposing a budget that reflects that. Source link

Breaking News

Recent Posts