‘আমিই খুন করেছি’, রূপান্তরকামী হত্যাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: ‘আমিই খুন করেছি’, গ্রেফতারির পর অকপট স্বীকারোক্তি! উত্তর দমদমে  রূপান্তরকামীকে খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। ধৃতের কাছে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। তার বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হল।

ঘটনার সূত্রপাত্র রবিবার। সেদিন সন্ধ্যায় উত্তর দমদম পুরসভার ছোট ফিঙ্গা সাবিত্রী পল্লি এলাকায় অটো থেকে নামেন রূপান্তরকামী সমাজের প্রতিনিধি সুমনা ধর। হাঁটা পথে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। আচমকাই বাইকে করে এসে সুমনাকে লক্ষ্য গুলি চালায় একদল দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। আক্রান্তকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে সুমনা ধরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: Fake Human rights chairman: ‘ভুয়ো’ মানবাধিকার কমিশনের চেয়্যারম্যান সেজে প্রতারণা, গ্রেফতার ৪

কারা খুন করল রূপান্তরকামীকে? সোমবার লাডলা নামে একজনকে গ্রেফতার করেছিল নিমতা থানার পুলিস। এবার ধরা পড়ল মূল অভিযুক্ত শেখ কবর ওরফে ছোট্টু। তদন্তকারীদের দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছে সে। জানিয়েছে, সুমনা তার এলাকার দিয়ে যাচ্ছিল। সেকারণে অপর অভিযুক্ত লাডলাকে সঙ্গে নিয়ে তাকে গুলি করে খুন করেছে।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলার ৪ প্রকল্পকে সেরার পুরস্কার 'SKOCH'-র । West Bengal Govt got 4 SKOCH Awards

Tue Aug 3 , 2021
নিজস্ব প্রতিবেদন: ব্যবসা বান্ধব পরিবেশের জন্য পুরস্কৃত রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের ৪টি প্রকল্পকে সম্মানিত করেছে ‘স্কচ’। মঙ্গলবার টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  দেশজুড়ে সরকারের বিভিন্ন কাজের গুণমান সমীক্ষা করে পুরস্কৃত করে ‘স্কচ’ (SKOCH) নামে একটি সংস্থা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ নানা ক্ষেত্রে ‘স্কচ’-র স্বীকৃতি পেয়েছে। তাতে নয়া সংযোজন হল। […]

Breaking News

Recent Posts