SSKM থেকে ছাড়া পেয়ে ফের অসুস্থ Madan Mitra, বাতিল কামারহাটির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন: SSKM হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানিয়েছিলেন, আজই নিজের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে যাবেন৷ অতিমারিতে সেখানেকার মানুষের পাশে দাঁড়াবেন৷ কিন্তু সেই যাওয়া হল না৷ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ হয়ে পড়লেন মদন মিত্র৷ তড়িঘড়ি দেওয়া হল ইনহেলার, অক্সিডেন৷ আপাতত কামারহাটি যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন বিধায়ক৷

এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে খোশ মেজাজেই ছিলেন মদন মিত্র৷ লাল টুকটুকে পাঞ্জাবি, সানগ্লাস পরে হাসপাতালের বাইরে আসেন তিনি৷ ফেসবুক লাইভে গান করেন৷ এরপর লাল জিপ চালিয়ে যান গুরুদোয়ারা৷ তবে মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ শ্বাসকষ্ট অনুভব করেন৷ সঙ্গে সঙ্গে তাঁকে ভবানীপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ পাখার সামনে বসিয়ে ইনহেলার দেওয়া হয়। দেওয়া হয় অক্সিজেন। ডাক্তারদের সঙ্গেও ফোনে কথা বলেন মদন মিত্র। তাঁকে বিশ্রাম নেওয়ার নির্দেশ দেন ডাক্তাররা।  

আরও পড়ুন: ফের শহরে ATM জালিয়াতি, অদ্ভুত মেশিন ব্যবহার করে লুঠ হচ্ছে লাখ লাখ টাকা

আরও পড়ুন: আলাপন-ইস্যুতে সতর্ক BJP, রাজ্য নেতাদের মুখে কুলুপ আঁটার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

জি ২৪ ঘণ্টাকে মদন মিত্র জানান, সাহায্য চেয়ে তাঁর কাছে বহু মানুষের ফোন আসছে৷ তবে আজ তিনি কামারহাটি যেতে পারছেন না৷ তবে শীঘ্রই তিনি সুস্থ হয়ে কামারহাটির মানুষের পাশে দাঁড়াবেন৷

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

France manhunt for armed ex-soldier who fired on police

Sun May 30 , 2021
Franceinfo reports the incident started on Saturday night, when the man attacked his ex’s new partner. He reportedly shot the new partner, who fled the scene. His ex and her children were not injured and are now under police protection, authorities said. Source link

Breaking News

Recent Posts