earthquake strikes kashmir: জম্মু-কাশ্মীরে ফের ভূমিকম্প, ১৫ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার – magnitude 4.6 earthquake strikes kashmir; second within 15 hours

হাইলাইটস

  • জম্মু-কাশ্মীরে ফের ভূমিকম্প
  • ভূমিকম্প মঙ্গলবার রাতে
  • এদিন সকালেও কম্পন হয়
  • প্রাণহানির খবর নেই

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে ফের কাঁপল জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir )। উপত্যকা জুড়ে মাঝারি কম্পাঙ্কের ভূ-কম্পন অনুভূত হয়। জাতীয় ভূমিকম্প বিষয়ক কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, রাত ১১.৩২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিখটার স্কেলে ভূমিকম্পের (earthquake) তীব্রতা ধরা পড়ে ৪.৬।

রাতের ভূমিকম্পের উত্‍‌পত্তিস্থল কাটরা থেকে ১০৩ কিলোমিটার পূর্বে। উপকেন্দ্র ছিল ভূগর্ভের ৫ কিলোমিটার গভীরে। ১৫ ঘণ্টা আগে ওই একই অঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

মঙ্গলবার দিনের প্রথম ভূমিকম্পটি হয় সকাল ৮টা ৫৬ মিনিটে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.০। আঘাত হেনেছিল কাটরা থেকে ৮৪ কিলোমিটার পূর্বে। কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মেলেনি।

গোটা জুন মাসে জম্মু-কাশ্মীরে পাঁচটির বেশি ভূমিকম্প হয়েছে। অধিকাংশই কম্পনই যদিও ছিল মৃদু কম্পাঙ্কের। ফলে, ক্ষয়ক্ষতি সে ভাবে হয়নি।

এর আগে ২৭ জুন কাশ্মীরে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। কাশ্মীরের হানলে থেকে ৩০০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল কম্পনের উৎসস্থল। পাকিস্তান, আফগানিস্তান, তাজাখস্তান এবং চিনেও অনুভূত হয় কম্পন। তার কয়েক ঘণ্টা আগে, অর্থাত্‍‌ ২৬ জুন রাতেও উপত্যকায় ভূমিকম্প আঘাত হানে। রাত ৮টা ১৫ মিনিট নাগাদ লাদাখে অনুভূত হয়েছিল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল কারগিল। তারও কিছুক্ষণ আগেই বিকেল ৩টে নাগাদ দিল্লিতে কম্পন অনুভূত হয়। তার উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক। এপ্রিল মাস থেকে ১২ বার কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। তার মধ্যে ৮টি ভূমিকম্পের উৎসস্থল ছিল রোহতক।

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব ভারত। রবিবার কেঁপে উঠেছে মেঘালয়ের একাংশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৯। কিছু দিন আগে, দেশের উত্তর-পূর্বের রাজ্য একাধিকবার কেঁপে উঠেছে। অসম-সহ মিজোরাম কেঁপেছে একাধিকবার। ১৮ জুন থেকে ২১ জুনের মধ্যে কম্পন বোঝা গিয়েছে প্রায় পাঁচ বারের বেশি। বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে একাধিক বার ঘনঘন ভূমিকম্প হলেও, প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, গত বছর পাক অধিকৃত কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প কমপক্ষে ২৩ জন মারা যান। জখম হয়েছিলেন শতাধিক মানুষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আজাদ কাশ্মীরের নিউ মিরপুর শহর থেকে এক কিলোমিটার দক্ষিণপূর্বে। কম্পন মাত্র ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ছিল। কিন্তু, তাতেও ভালোরকম ক্ষয়ক্ষতি হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Unlock 2: Schools and colleges will be closed in UP till 31 July | अनलॉक-2 : यूपी में 31 जुलाई तक बंद रहेंगे स्कूल-कॉलेज, इतने बजे से रहेगा कर्फ्यू

Wed Jul 1 , 2020
लखनऊ: उत्तर प्रदेश के मुख्य सचिव ने एक जुलाई से ‘अनलॉक-2’ के लिए निर्देश जारी करते हुए कहा कि प्रदेश के समस्त स्कूल,कॉलेज ,शैक्षिक प्रशिक्षण केंद्र, कोचिंग संस्थान आदि 31 जुलाई तक बंद रहेंगे.  इसके अलावा प्रदेश में समस्त सिनेमा हाल, जिम, तरण-ताल, मनोरंजन पार्क, थियेटर, बार एवं सभागार आदि […]

Breaking News

Recent Posts