মদ্যপানের পর বন্ধুর সঙ্গে ঝগড়া! নেতাজিনগরে বন্ধ ঘরে মিলল তরুণীর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদন: দাম্পত্য সুখের হয়নি। বিবাহবিচ্ছেদের পর ভাড়াবাড়িতে একাই থাকতেন। রাতে একসঙ্গে মদ্যপানের পর বন্ধুর সঙ্গে বচসা। বন্ধঘর থেকে উদ্ধার হল এক তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়াল নেতাজিনগরে। 

পুলিস সূত্রে খবর, মৃতের নাম পুজো গায়েন। আদি বাড়ি, পূর্ব বর্ধমানের দেবীপুরে। টালিগঞ্জের নেতাজি নগরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। গতকাল রাতে ঘরের দরজার ভিতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে অনেক ডাকাডাকি, এমনকী দরজায় ধাক্কা দেওয়ার পর কোনও সাড়া পাওয়া যায়নি। শেষপর্যন্ত বন্ধুরা যখন দরজা ভেঙে ঘরে ঢোকেন, তখন দেখেন ফ্য়ান থেকে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছেন পুজো! খবর দেওয়া হয় নেতাজি নগর থানায়। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত বসে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

আরও পড়ুন:আজ হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা, বাতিল সাংবাদিক সম্মেলন

কীভাবে ঘটল এমন ঘটনা?  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গতকাল বিকেলে পুজো নিজেই ফোন করে জিনা সরকার নামে এক বন্ধুকে বাড়িতে ডেকেছিলেন। জিনা আসার পর দেখেন, টুম্পা নামে আরও একজন ফ্ল্যাটে রয়েছেন। এরপর তিনজনে মিলে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করেন। চলে খাওয়া-দাওয়া ও মদ্যপানও। মদ্যপান করার পর আচমকাই পুজা ও টুম্পার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। একে অপরকে রীতিমতো গালিগালাজ করেন। শেষপর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন পুজো এবং বন্ধুরা চলে যাওয়ার পর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করেন। প্রাথমিক তদন্তে অনুমান, এটা আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।  

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

গতবছর আমপানের সময় কাটা গাছ কোথায় গেল? মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইলেন Mamata

Wed Jun 2 , 2021
আমপানে (Amphan) কাটা গাছ নিয়ে মুখ্যসচিবকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।     Source link

Breaking News

Recent Posts