নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাড়লেন যুব তৃণমূলের সভাপতির পদ। অভিষেকের জায়গায় যুবর দায়িত্বে এলেন অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূল নতুন যুব সভানেত্রী হলেন তিনি। মহিলা শাখার দায়িত্ব দেওয়া হল কাকলি ঘোষ দস্তিদারকে।
ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ। ঘাসফুলের প্রার্থী হন আসানসোল দক্ষিণে। তবে ভোটে হেরেছেন তিনি। হারলেও লড়াই করে জাত চিনিয়েছেন
