নিজস্ব প্রতিবেদন: শীতলকুচিকাণ্ডে জেলার তত্কালীন পুলিস সুপারের বয়ানে সন্তুষ্ট নয় সিআইডি। এবার তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করল সিআইডি।
আরও পড়ুন-ভুটানে ঢোকার মুখে জয়গাঁয় SSB-র হাতে আটক চিনা মহিলা
মঙ্গলবার তাঁকে টানা জেরা করেন সিআইডির গোয়েন্দারা। তাঁর বেশকিছু কথায় অসঙ্গিত লক্ষ্য করা গিয়েছে বলে খবর। পাশাপাশি, সিআইএসএফ গুলি চালানার পর বুথ যে ফাঁকা হয়ে গিয়েছে তাও তিনি নির্বাচন কমিশনকে জানাতে ভুলে যান। এমন চাঞ্চল্যকর বয়ানের পর, বুধবার কোচবিহারের বরখাস্ত এসপি দেবাশিস ধরের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করল সিআইডি।
গোয়েন্দার জানার চেষ্টা করছেন, গত ১০ এপ্রিল শীতলকুচির ২০৬ নম্বর বুথে গুলি চালনার পর কাকে ফোন করেছিলেন দেবাশিসবাবু। কাউকে কোনও মেসেজ পাঠিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা।
আরও পড়ুন-উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: Mamata
উল্লেখ, দেবাশিসবাবুর বিরুদ্ধে অভিযোগ, গুলি চালনার পর যেসব জায়গায় তাঁর ওই ঘটনা জানানোর কথা ছিল তা তিনি জানাননি। ফলে খতিয়ে দেখা হচ্ছে তাঁর কল ডিটেল।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)