Dilip Ghosh attacks Jyotipriya Mallick, জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ দিলীপ ঘোষের

খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ

খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ

এদিন চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, খাদ্যমন্ত্রী নিজের কেন্দ্রেই সব থেকে বেশি ত্রাণের চাল চুরি হয়েছে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

বুধবার জ্যোতিপ্রিয়র অভিযোগ

বুধবার জ্যোতিপ্রিয়র অভিযোগ

বুধবার জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির বিরুদ্ধে ত্রাণের টাকা মেরে দেওয়ার অভিযোগ করেছিলেন । তিনি বলেছিলেন, বাগদার কালিয়ারা পঞ্চায়েতের বিভা মজুমদার, অমৃতা বিশ্বাসের মতো বিজেপি নেতা নেত্রীদের বাড়ি আম্ফানে ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও ত্রাণের টাকা নিয়েছিলেন। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল জিতু বিশ্বাস নামে এর বিজেপি কর্মী সাতটি বাড়ির মেরামতির ত্রাণের টাকা নিয়েছিলেন।

পাল্টা দিলীপ ঘোষ

পাল্টা দিলীপ ঘোষ

এদিন দিলীপ ঘোষ জবাব দিয়ে বলেন, ত্রাণে দুর্নীতি হলে প্রশাসন করছে কী? যে দলই দুর্নীতি করুক, তাদের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বিজেপির যদি কোনও নেতা নেত্রীর বিরুদ্ধে ত্রাণে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তৃণমূল ছেড়ে বহু লোক বিজেপি আসলেও পুরনো স্বভাব ছাড়তে পারেনি। এঁরা সেরকম হতে পারে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

পাল্টা প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়র

পাল্টা প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়র

দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ফের তাঁর পুরনো কথাই তুলে ধরেছেন। তিনি দিন বলেছেন, ওঁর চিকিৎসা করানো উচিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘থ্রি ডব্লিউ’-র শেষ কিংবদন্তিও চলে গেলেন, ক্রিকেটের বড় ক্ষতি

Thu Jul 2 , 2020
নিজস্ব প্রতিবেদন- স্যার ক্লাইড ওয়ালকট এবং স্যার ফ্র্যাঙ্ক ওরেল আগেই চলে গিয়েছিলেন। থ্রি ডব্লিউ-র প্রহরী হিসাবে তিনিই এতদিন দায়িত্ব পালন করছিলেন যেন। ক্রিকেটে বিরাট এক শূন্যতা তৈরি করে এবার তিনিও চলে গেলেন। স্যার এভারটন উইকস চলে গেলেন বাকি দুই বন্ধুর সঙ্গে দেখা করতে। ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি ক্যারিবিয়ান […]

You May Like

Breaking News

Recent Posts