স্কুলের মাঠে বসে মদ্যপানের প্রতিবাদের জের, বাগুইআটিতে ‘আক্রান্ত’ যুবক

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদের মাশুল! শহরে ফের আক্রান্ত প্রতিবাদী। যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর আহত আক্রান্ত যুবক। কথা বলার মতোও অবস্থায় নেই তিনি। ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে।

জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম সায়ন হালদার। বাড়ি, বাগুইআটির অশ্বিনীনগর এলাকায়। কীসের প্রতিবাদ করেছিলেন তিনি? অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই স্থানীয়  জি এন মন্ডল হাইস্কুলের মাঠে মদের বসাতেন কয়েকজন যুবক। তাঁদের মধ্যে একজন আবার সায়নের প্রতিবেশী। প্রতিবাদ করেছিলেন। ঘটনাটি জানিয়ে দিয়েছিলেন প্রতিবেশীর যুবকের দাদাকে। তার জেরেই ব্যাপক মারধর করা হয়েছে প্রতিবাদী যুবককে। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা।

আরও পড়ুন: কার দেহে দ্বিতীয়বার ময়নাতদন্ত? জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ বিজেপি কর্মীর দাদা

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠেছে, স্কুলের মাঠে বসে দিনের পর দিন কীভাবে মদ্য়পান করছিল অভিযুক্তেরা? প্রশাসনের হস্তক্ষেপ তো বটেই, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: টিকাকাণ্ডে জামিনের আবেদন খারিজ, দেবাঞ্জনকে ফের পুলিসি হেফাজতে পাঠাল আদালত

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Columbus Blue Jackets goaltender Matiss Kivlenieks dies after party fall

Mon Jul 5 , 2021
Kivlenieks made his NHL debut in January 2020 Columbus Blue Jackets goaltender Matiss Kivlenieks has died after sustaining a head injury in a fall. Local media reported that the 24-year-old fell while getting out of a hot tub in a hurry after a “fireworks malfunction” at a Fourth of July […]

Breaking News

Recent Posts