শুভদীপকে নিয়ে জগাছার বাড়িতে তল্লাশি, উদ্ধার ২ ওয়াকিটকি, জাল নিয়োগ-চিঠি

নিজস্ব প্রতিবেদন: জাল সিবিআই অফিসাপ শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে জগাছার বাড়িতে হানা দিল পুলিস। উদ্ধার হয়েছে দু’টি ওয়াকিটকি, সিবিআইয়ের জাল নিয়োগ-চিঠি। এ দিন জগাছা থানায় জিজ্ঞাসাবাদ করা হয় শুভদীপের গাড়ির চালক রমেশ কায়স্থকে। মঙ্গলবার জোড়াবাগান এলাকা থেকে গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিস।    

বুধবার দুপুরে শুভদীপকে নিয়ে জগাছায় সুবিনয় ঘোষ সরণীতে তার বাড়িতে তল্লাশিতে চালায় পুলিস। দরজা খুলতেই ছেলেকে দেখে তার বাবার মন্তব্য করেন,’ওকে নিয়ে এসেছেন কেন? ওর মুখ দেখতে চাই না।’ ভিতরে ঢোকে পুলিস। শুভদীপের মা দাবি করতে থাকেন,’আমার বাড়িতে কিছু নেই। মার্চে জানতে পেরে, সব ফেলে দিয়েছি।’ মা ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিলেন বলে মনে হয়ে পুলিসের। শুভদীপের বাবা আবার বলেন,’আমি সৎ। আমার কাছে যা রয়েছে বার করে দিচ্ছি। ওকে উপযুক্ত শাস্তি দেবেন। কর্মফল ভোগ করতেই হবে।’ বাড়িতে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় ২টি ওয়াকিটকি এবং সিবিআই চাকরির জাল নিয়োগ-চিঠি। 

গত বছর লকডাউনেও নীলবাতির গাড়ি নিয়ে কলকাতা-হাওড়ায় চক্কর কাটত শুভদীপ। পোস্টাল সার্ভিসের জরুরি কাজের নামে জগাছা থানা থেকে পাস জোগাড় করে সে।
প্রশ্ন উঠছে, কী ভাবে একজন প্রতারককে পাস দেওয়া হল?

পুলিস সূত্রে খবর, হাওড়ার জগাছার পাশাপাশি কলকাতাতেও একটি ভাড়া বাড়ি রয়েছে শুভদীপের। ওই বাড়িতে রয়েছে সেনার উর্দি, ভুয়ো আই কার্ড।  সেই সব সামগ্রী বাজেয়াপ্ত করতে শুভদীপকে নিয়েই ওই বাড়িতে আগামিকাল সকালে হানা দিতে চলেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- কলকাতা হাইকোর্ট থেকে সরানো হোক নন্দীগ্রাম মামলা, সুপ্রিম কোর্টে আবেদন Suvendu-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ডেটিং অ্যাপে আলাপ, প্রথম সাক্ষাতের পরিণতি ধর্ষণ! চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী কলকাতা

Wed Jul 14 , 2021
নিজস্ব প্রতিবেদন: ডেটিং অ্যাপ যে ঠিক কত’টা ভয়ঙ্কর হতে পারে তার সাক্ষী থাকল খাস কলকাতা। অত্যন্ত জনপ্রিয় ডেটিং অ্যাপে ম্যানেজমেন্ট পেশার এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল ইঞ্জিনিয়ার এক যুবকের। এরপর তাঁদের প্রথম দেখা হয় ক্যামাক স্ট্রিটের এক পাবে। আর প্রথম সাক্ষাতের পরিণতি হয় ধর্ষণ! আঁতকে ওঠার মতো এই ঘটনা ঘটে […]

Breaking News

Recent Posts