আলাপন বন্দ্যোপাধ্যায় কি পরবর্তী মুখ্যসচিব, উঠছে প্রশ্ন Is Alapan Banerjee will be the next Chief Secretary, question arises as Rajiv Sinha will retire on 30 Sep

 আলাপনের কার্যকাল ২০২১-এর মে মাস পর্যন্ত

আলাপনের কার্যকাল ২০২১-এর মে মাস পর্যন্ত

১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর মে মাস পর্যন্ত রয়েছে তাঁর কার্যকালের মেয়াদ। সব কিছু ঠিক থাকলে সেই সময়ের মধ্যে রাজ্যে বিধানসভা ভোটও হয়ে যাওয়ার কথা।

সামলেছেন রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব

সামলেছেন রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব

বর্তমানে অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসারদের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় সিনিয়র। বর্তমান সরকার তাঁকে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বেও বসিয়েছিল। এছাড়াও চাকরি জীবনে একাধিক জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন তিনি। এক সময়ে কলকাতা পুরসভার কমিশনারও ছিলেন তিনি। তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।

পরবর্তী স্বরাষ্ট্রসচিবের নাম নিয়ে জল্পনা

পরবর্তী স্বরাষ্ট্রসচিবের নাম নিয়ে জল্পনা

২০২১-এর গুরুত্বপূর্ণ লড়াই তৃণমূল সরকারের কাছে। এই সময়ে গুরুত্বপূর্ণ দফতর হল স্বরাষ্ট্র দফতর। ফলে সেই দফতরের দায়িত্বে কে থাকছেন, সেটাও গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের কাছে। নবান্নে কান পাতলে শোনা যাচ্ছে বর্তমান কৃষি সচিব সুনীল গুপ্ত এব্যাপারে এগিয়ে রয়েছেন। তিনিও ১৯৮৭ ব্যাচের আইএএস। দীর্ঘদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করেছেন। এছাড়াও উঠে আসছে ভূমি ও ভূমি সংস্কার সচিব মনোজ পন্থের নাম। ১৯৮৮ ব্যাচের আইএএস রাজ্যের অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নামও উঠে আসছে পরবর্তী স্বরাষ্ট্রসচিব হিসেবে।

চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে

চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে

মুখ্যসচিবই হোন কিংবা স্বরাষ্ট্রসচিব, যে নাম নিয়েই জল্পনা তৈরি হোক না কেন, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Donald Trump Presidential Campaign Update, US Election 2020 Latest News Analysis; Anti-White Discrimination Vs George Floyd Jacob Black Death Case | ट्रम्प खुद को श्वेत अमेरिकियों का मसीहा बता रहे, इससे अमेरिका में सामाजिक बंटवारे का खतरा

Tue Sep 8 , 2020
Hindi News International Us elections Donald Trump Presidential Campaign Update, US Election 2020 Latest News Analysis; Anti White Discrimination Vs George Floyd Jacob Black Death Case वॉशिंगटन19 मिनट पहलेलेखक: पीटर बेकर कॉपी लिंक फोटो पिछले हफ्ते की है। डोनाल्ड ट्रम्प केनोशा दंगा प्रभावित केनोशा गए थे। यहां एक अश्वेत जैकब […]

You May Like

Breaking News

Recent Posts